Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › জাতীয় › দুবাইয়ের জেটিতে এমভি আবদুল্লাহ, নাবিকদের বরণ

দুবাইয়ের জেটিতে এমভি আবদুল্লাহ, নাবিকদের বরণ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:০২ পিএম, ২২ এপ্রিল, ২০২৪ 179
দুবাইয়ের জেটিতে এমভি আবদুল্লাহ, নাবিকদের বরণ

সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া এমভি আবদুল্লাহ জাহাজটি দুবাইয়ের আল হামরিয়া বন্দরের জেটিতে ভিড়েছে। এসময় নাবিকদের বরন করে নেন বাংলাদেশ থেকে যাওয়া কেএসআরএম গ্রুপের ডিএমডি শাহরিয়ার জাহান রাহাতের নেতৃত্বে একটি দল।

সোমবার (২২ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া সাতটার দিকে জাহাজটি জেটিতে ভেড়ে। এর আগে, রোববার (২১ এপ্রিল) জাহাজটি বহির্নোঙরের ‘বি অ্যাংকরেজ’ এলাকায় নোঙর করে। ২৭ ঘণ্টা পর আজ জেটিতে বার্থিং করে।


কেএসআরএম গ্রুপের কর্মকর্তারা জানান, নাবিকরা সবাই সুস্থ আছেন। আনুষ্ঠানিকতা শেষে বন্দরে ৫৫ হাজার টন কয়লা খালাস করা হবে। এরপর দুজন নাবিক বিমানে দেশে ফিরবেন। বাকি ২১ জন ওই জাহাজযোগে দেশে ফিরবেন। এতে সময় লাগবে ২৫/২৬ দিন।


উল্লেখ্য, মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে গত ১২ মার্চ সোমালিয়ার দস্যুরা ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ জাহাজটি জিম্মি করে। মুক্তিপণ দিয়ে ৩২ দিন পর ১৪ এপ্রিল ভোররাতে জাহাজটি ছাড়া পায়।