Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › রাজনীতি › দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব শুধু বিএনপির হাতেই নিরাপদ: মির্জা আব্বাস

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব শুধু বিএনপির হাতেই নিরাপদ: মির্জা আব্বাস

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ৩১ মে, ২০২৪ 129
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব শুধু বিএনপির হাতেই নিরাপদ: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে সরকার। যারা বলে, বিএনপি নাই, বিএনপি থাকবে না, তাদের মুখে ছাই দিয়ে বিএনপি টিকে আছে এবং থাকবে। শুক্রবার (৩১ মে) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত গণদোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস আরও বলেন, লুটের রাজত্ব কায়েম করতে ও ক্ষমতা দখল করে বসে আছে আওয়ামী বর্গিরা। দলটি ধ্বংস করতে প্রতিপক্ষের বিভিন্ন ষড়যন্ত্র বিফলে গেছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ধ্বংসের ক্ষমতা কারও নেই। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব শুধু বিএনপির হাতেই নিরাপদ।


জ্বালানী তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদ করে তিনি বলেন, মানুষ এমনিতেই কষ্টে আছে। এরমধ্যে সরকার আবারও তেলের দাম বাড়িয়েছে। আড়াই টাকা তেলের দাম বাড়ানো মানে সব জিনিসপত্রের দাম আবার বেড়ে যাওয়া। প্রতিটি জায়গায় এর প্রভাব পড়ে।


উল্লেখ্য, গণদোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ অন্যান্যরা।