Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › রাজনীতি › দেশে আওয়ামী লীগ নেই, রয়েছে পুলিশ লীগ: মির্জা ফখরুল

দেশে আওয়ামী লীগ নেই, রয়েছে পুলিশ লীগ: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১২ এপ্রিল, ২০২৪ 190
দেশে আওয়ামী লীগ নেই, রয়েছে পুলিশ লীগ: মির্জা ফখরুল

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অনেক বেড়ে গেছে ফলে, এবারের ঈদ ভালো হয়নি। ঈদের আনন্দ এবার বিলিন হয়ে গিয়েছে- এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশ হেফাজতে মারা যাওয়া যুবদল নেতা আকরাম হোসেনের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, এই সরকার রাষ্ট্রযন্ত্র ও পুলিশকে ব্যবহার করে গোটা দেশকে পরাধীন করে রেখেছে। নিজ দেশেই বনবাস রয়েছে এদেশের জনগণ। আওয়ামী লীগ কোনদিনই জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেনি। দেশে আজ আওয়ামী লীগ নেই, রয়েছে পুলিশ লীগ।


আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি মহাসচিব আরও বলেন, সরকার সারাদেশকে নির্যাতনের কারখানায় পরিণত করেছে। দেশে আইনের শাসন বলতে কিছু নেই। পুলিশ প্রকাশ্যে বলছে, তারাই সরকারকে টিকিয়ে রেখেছে। মানুষকে নির্যাতন ও অধিকার কেড়ে নিয়ে কখনো গণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা করা যায় না। আওয়ামী লীগ দেশকে ভয়ের রাজত্বে পরিণত করেছে বলেও মন্তব্য করেন তিনি।


নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতা ও ভোট-ভাতের অধিকার ফিরে পেতে চাইলে সাহস সঞ্চার করে উঠে দাঁড়াতে হবে। মানুষকে সাথে নিয়ে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।