Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › অর্থনীতি › দেশে এখনও সাড়ে চার মাসের রিজার্ভ রয়েছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

দেশে এখনও সাড়ে চার মাসের রিজার্ভ রয়েছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৪৫ পিএম, ০৩ জুন, ২০২৪ 964
দেশে এখনও সাড়ে চার মাসের রিজার্ভ রয়েছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, দেশে এখনও সাড়ে চার মাসের রিজার্ভ রয়েছে। যেকোনো দেশেই ৩ মাসের রিজার্ভ থাকলেই কো্নো সমস্যা হয়না, আমাদের কিছুটা বেশি আছে। যদি বিদেশ থেকে রেমিটেন্স আসে ও বিদেশে রপ্তানি বিনিয়োগ বাড়ানো যায় তাহলে সুবিধা হবে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার (১ জুন) টাঙ্গাইল পৌর উদ্যানে জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে অর্থনীতির চাপের মধ্যে রয়েছে দেশ। এক সময় আমাদের রিজার্ভ ৪৮ বিলিয়ন পর্যন্ত পৌঁছেছিল। সেখান থেকে আমাদের রিজার্ভ কমে এসেছে। যেহেতু আমাদের রিজার্ভ কমে আসছে তখন তো আমরা একটু চাপে থাকবোই। বিভিন্ন দেশের কথা যদি বলি তাহলে যেমন আলুর কথা বললে আমি বলবো, কয়েকদিন আগে চেক করে দেখলাম ৯৩টি দেশের মধ্যে আলুর দাম সর্বনিম্ন বাংলাদেশে। বর্তমানে হোলসেলে আলুর মূল্য ৫০ টাকা।

কোরবানি ঈদ উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সবসময় আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করি। ঈদেও নিয়ন্ত্রণে থাকবে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেন রপ্তানি করা যায় বিদেশে, সে ব্যবস্থা করছি। এবছর হস্তশিল্পকে বর্ষ পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, অনুষ্ঠানে জেলা প্রশাসকসহ আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, জেলা প্রেসক্লাবের সভাপতিসহ অন্যান্যরা।