পেনসিলভানিয়া, ০৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ:
কর-সংক্রান্ত জটিলতা ও আর্থিক তথ্য গোপনের প্রশ্নের মধ্যে পদত্যাগ করলেন আপার ডার্বি ট্রেজারার ড্যানি সাইদুজ্জামান অতিরঞ্জিত প্রশংসা বা অযৌক্তিক সংবাদ 🇧🇩 জুলাই বর্ষা বিপ্লবের দুই বছর 🇧🇩 বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত APWU Local Area #89 নির্বাচন ২০২৬: নতুন নেতৃত্ব নির্বাচিত, ট্রাস্টি পদে বিজয়ী এমডি মাহিদুন্নবী রুকু ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার

ধান লাগাই দেমু: হাসনাত আব্দুল্লাহ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২:০৫ পিএম, ০৯ অক্টোবর, ২০২৫

কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট অংশে অক্টোবরের ২০ তারিখের মধ্যে সংস্কার শুরু না হলে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে ধান চাষ করবে বলে হাসনাত আব্দুল্লার একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

বৃহস্পতিবার ভাইরাল হওয়া ২ মিনিট ২ সেকেন্ডের কল রেকর্ডটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার। 


ভাইরাল হওয়া কল রেকর্ডে হাসনাত আব্দুল্লাহ বলেন, অক্টোবরের ২০ তারিখের মধ্যে দেবিদ্বারের কাজ শুরু না হলে কোনো গাড়ি চলবে না।  


এর জবাবে প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, রাস্তা বক্ল করে দিবেন, এটা আপনার অবশ্যই অধিকার আছে। এটা আমার কমেন্ট করার কিছু নেই।


হাসনাত আব্দুল্লাহ বলেন, দেখেন এই রাস্তা দিয়ে মানুষ হাঁটতে পারে না, গাড়ি চলতে পারে না, আমার কথা হচ্ছে আজকে অনেকেই অনেক দেখাইতেছে, আপনি অ্যাডভাইজারকে বলেন অক্টোবরের ২০ তারিখের মধ্যে যদি কাজ শুরু না হয় তাইলে রাস্তায় ধান লাগাই দেমু, নিউ মার্কেটের দিকে রাস্তাটা ধান চাষের উপযোগী। ধান লাগাই দেমু ১৫ দিনের মধ্যে ফসল তুলতে পারব। এখানে আমি ধান লাগাই দিব, মাছ চাষ করব, একটা গাড়িও যেতে দেব না। অক্টোবরের ২০ তারিখ দুপুর ২টার পর একটি গাড়িও যাবে না। আমি আবার বলছি অক্টোবরের ২০ তারিখের পর রাস্তা ঠিক না হলে দেবিদ্বার দিয়ে একটা গাড়িও যাবে না।


প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, আমিতো বললাম আজকে ৬ তারিখ, আমি যদি নিয়মের মধ্যে থাকি আমাকে কিছু দিন টাইম দিবেন। বাকি যতটুকু মেরামত দরকার আমরা চেষ্টা করছি।


হাসনাত আব্দুল্লাহ: ভাই মেরামত দিয়ে কিছু যায় আসে না, আপনি ফুলগাছতলা বারেরা থেকে শুরু করে আমার নিউমার্কেট পর্যন্ত রাস্তাটা চলার অনুপযোগী, রাস্তাটা কোনোভাবেই যায় না। দেবিদ্বারে একটা রাস্তাও ঠিক নাই। ভাই আপনাদের একটা রাস্তাও ঠিক নাই। আপনারা নিউমার্কেটের রাস্তাটার অক্টোবরের ২০ তারিখের মধ্যে কাজ না ধরলে কোনো গাড়ি চলবে না, আপনি সিনিয়রদের জানিয়ে দেন।


ভাইরাল হওয়া অডিও রেকর্ডের বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশের বেহাল দশা নিয়ে আমি নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। আমার দেবিদ্বারের জন্য যা প্রয়োজন তাই করব। আমি চাই আমাদের দেবিদ্বারের উন্নয়ন। কাজ নিয়ে যেন কেউ অবহেলা না করে সেই কারণে কথা বলা। 


কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, সড়কে ডিভাইডার দেওয়ায় সড়কের প্রশস্ততা বৃদ্ধি করতে ইট দিয়ে অস্থায়ীভাবে সলিং করি, যা বৃষ্টির কারণে দেবে গর্ত সৃষ্টি হয়েছে। ডিভাইডারের দুপাশে ২৪ ফুট সড়ক ক্রংক্রিটের ঢালাই দিয়ে সড়ক নির্মাণ করা হবে। এ কাজের টেন্ডার হয়েছে খুব দ্রুত কাজ শুরু হবে।


মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad