Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › খেলার মাঠ › ধোনি চেন্নাইয়ের ঈশ্বর

ধোনি চেন্নাইয়ের ঈশ্বর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৫০ পিএম, ১৪ মে, ২০২৪ 253
ধোনি চেন্নাইয়ের ঈশ্বর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি দল চেন্নাই সুপার কিংসের এক অবচ্ছেদ্য অংশ হয়ে আছেন ভারতের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শুধু কি তা-ই, চেন্নাইয়ের খেলায় হলুদ জার্সি পরা যতজন ভক্ত আপনি গ্যালারিতে দেখবেন, তার সিংহভাগেরই পেছনে ৭ নম্বর সংখ্যাটা থাকবে!

ধারণা করা হচ্ছে ৪২ বছর বয়সী ধোনির এটাই শেষ আইপিএল। সবশেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয়ের পর ঘরের মাঠে দর্শকদের সামনে ‘ভিক্টরি ল্যাপ’ দেন চেন্নাইয়ের খেলোয়াড়েরা। এ সময় ধোনির সঙ্গে যোগ দেন তার সাবেক চেন্নাই-সতীর্থ সুরেশ রায়না। একে অপরকে জড়িয়ে ধরার পাশাপাশি দর্শকদের জন্য স্যুভনির হিসেবে গ্যালারিতে টেনিস বল মেরে পাঠান। ম্যাচটি মাঠে উপভোগ করেছেন চেন্নাইয়ের সাবেক ক্রিকেটার আম্বাতি রাইডু।


চেন্নাই-রাজস্থান ম্যাচ শেষে টিভি চ্যানেল স্টার স্পোর্টসে রাইডু বলেন, সে চেন্নাইয়ের ঈশ্বর আর আমি নিশ্চিত আগামী কয়েক বছরেই চেন্নাইতে ধোনির নামে মন্দির বানানো হবে।


রাইডু আরও বলেন, সে এমন একজন যিনি ভারতকে একাধিক শিরোপা জিতিয়েছেন, চেন্নাইকে অনেকবার এনে দিয়েছেন আনন্দের উপলক্ষ্য। জিতিয়েছেন চ্যাম্পিয়ন লিগসেও। সে এমন ব্যক্তিত্বের যিনি তার সতীর্থদের উপর ভরসা রাখেন, দলের জন্য দেশের জন্য চেন্নাই সুপার কিংসের জন্য বছরের পর বছর ধরে এটা করে এসেছেন।


অধিনায়ক হিসেবে ভারতকে দুই সংস্করণেই বিশ্বকাপ জিতিয়েছেন ধোনি। একাধিক (৫টি) আইপিএল শিরোপা জিতিয়েছেন চেন্নাইকে, অধুনালুপ্ত চ্যাম্পিয়নস লিগও (২টি) জিতিয়েছেন এই ফ্র্যাঞ্চাইজি দলটিকে। এবার আইপিএলের প্লে অফে ওঠার বেশ কাছে পৌঁছে গেছে চেন্নাই। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় দলটি।


চলতি আইপিএলে ১৩ ম্যাচে ১০ ইনিংসে ব্যাট করে ৮ বারই নট আউট থাকা ধোনি ২২৬.৬৬ স্ট্রাইক রেটে ৬৮ গড়ে ১৩৬ রান করেছেন। এবার আইপিএলে ধোনির মতো এত বেশি ব্যাটিং গড় নেই আর কারও।