Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › জাতীয় › নগদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স স্থগিত

নগদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স স্থগিত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৪১ পিএম, ২২ আগস্ট, ২০২৪ 192
নগদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স স্থগিত

মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদকে দেওয়া ডিজিটাল ব্যাংকিং লাইন্সেস স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি বলেন, নগদকে পুর্নগঠন করা হবে। এরপরে যদি তারা ডিজিটাল ব্যাংকিংয়ের লাইন্সেস পাওয়ার যোগ্য হয় তাহলে লাইন্সেস দেওয়া হবে। শুধু নগদ নয়, যারা ডিজিটাল ব্যাংকিংয়ের লাইন্সেস পেয়েছে সবার বিষয় রিভিউ করা হবে। এই লাইন্সেসের কাঠামোগত পরিবর্তন করা হবে। এরপর যদি কেউ লাইসেন্স পাওয়ার যোগ্য হয় তাদেরকে দেওয়া হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদকে পুর্নগঠন করা হবে। বিদেশ থেকে টেকনলজি হস্তান্তর করে নগদকে আন্তর্জাতিক মানদণ্ডে নিয়ে যাওয়া হবে। নগদকে বিকাশের মতো পরিণত করার চেষ্টা করব। যাতে প্রতিযোগিতামূলক বাজার তৈরি হয়।

তিনি বলেন, ব্যাংক হিসাবে টাকা না থাকার পর নগদ ডিজিটাল টাকা তৈরির যে প্র্যাক্টিস করেছে তা সঙ্গত ছিল না। পূর্ববতী সরকারের সময়ে এ ধরনের প্রাক্টিস তো বাংলাদেশে অনেক হয়েছে। নগদের বিষয়টি ব্যতিক্রম নয়। আমরা সেটাকে এখন শুদ্ধ করার চেষ্টা করব। এজন্য আপনাদের সমর্থন দরকার। আমরা পেছনের দিকে তাকাতে চাই না।

বুধবার বিভিন্ন অনিয়ম-দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে নগদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ডাক বিভাগের নাম করে কিছু ব্যক্তি এই প্রতিষ্ঠানটিকে নিজেদের মতো করে পরিচালনা করে আসছিলেন, তাই জনস্বার্থে সরকার এটি অধিগ্রহণ করেছে। নগদ এখন সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান। ডাক বিভাগের পক্ষে বাংলাদেশ ব্যাংক এটি পরিচালনা করবে।

গভর্নর বলেন, নগদে আগের সব ধরনের গ্রাহক সুবিধা বহাল থাকবে, তাই গ্রাহকদের বিচলিত হওযা কোনো কারণ নেই। বরং এখন নগদ আরো স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

তিনি বলেন, মোবাইল আর্থিক সেবাদান প্রতিষ্ঠান থেকে মাসে দেড় লক্ষ কোটি টাকা লেনদেন হয়। বছরে কত হয় ১৮ লাখ কোটি টাকা। এটা সবে শুরু, এটা আরো দশগুণ বাড়বে। সেই জন্য দুইটা প্রতিষ্ঠানকেই কাজ করতে হবে। নগদকেও কাজ করতে হবে, বিকাশকেও কাজ করতে হবে। প্রত্যেকটা প্রতিষ্ঠানই নতুন জায়গা গ্রাহক খুঁজছে। আমরা খালি টাকা নিচ্ছি আর নিচ্ছি। এটা কোন ব্যবসা না। আসল ব্যবসা হচ্ছে সব ব্যবসায়িক লেনদেন।

তিনি আরও বলেন, প্রতিযোগিতা হলে সেবার মান বাড়বে এবং সেবার দামটা কমে আসবে। খরচও কমে আসবে। আমার যদি বেশি টাকা থাকে, টাকা তো সঞ্চয় করব; অথবা খরচ করব। আমি ওয়ালেটে সঞ্চয় করতে পারি। ক্যাশ আউট যে ধারণাটা, এটা যদি সহজে পাঠিয়ে দিতে পারি তবে খরচ নিয়ে আর ভাবনা থাকবে না। তা হলে বিষয়টি হচ্ছে এই স্তরে নিয়ে যেতে হবে। তখন বাংলাদেশ ব্যাংক ক্যাশ আউটের দিকে তাকাবে না। সেই স্তরে নিয়ে যেতে পারি তখন আমরা সত্যিকার অর্থ বুঝতে পারব। আমরা কিছু লক্ষ্য অর্জন করেছি। আমি আমাদের উদ্দেশ্যটা বললাম।

তিনি বলেন, আমরা প্রত্যেকটা নগদ গ্রাহককে স্বত্বিতে রাখতে চাই। আমি বলতে চাচ্ছি আপনারা যেভাবে নগদের সঙ্গে ব্যবসা করছেন সেই ভাবেই ব্যবসা করতে পারবেন। কোন কিছুর ব্যতয় হবে না। কোন কিছুর পরিবর্তন হবে না। আগে যে ডিসকাউন্ট পেয়েছেন সেটাই পাবেন, যে রেইট দেওয়া আছে সেটাই থাকবে। সেটা আস্তে আস্তে ব্যবসার সঙ্গে সঙ্গে সেই সব রেইট ও ডিকাউন্ট পরিবর্তন হবে।