অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › জাতীয় › নাটোরে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

নাটোরে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:০৮ পিএম, ১৩ এপ্রিল, ২০২৪ 186
নাটোরে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার ঢাকঢোর ডাঙ্গাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, একই গ্রামের ফারুক হোসেনের মেয়ে ফারিয়া আক্তার এবং নাটোর শহরের তেবাড়িয়া এলাকার সৌদি প্রবাসী রায়হান হোসেনের মেয়ে ফাতেমা খাতুন।


লালোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল ইসলাম শুভ জানান, সাত বছর বয়সী ফারিয়া এবং একই বয়সী ফাতেমা সবার অগোচরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এরপর তারা ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। পরে পুকুরে তাদের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা মরদেহ দুটি উদ্ধার করে। ফাতেমা তার নানার বাড়িতে বাড়িতে ঈদ উপলক্ষে বেড়াতে এসেছিল। দুই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলেও জানান তিনি।