Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › আন্তর্জাতিক › নারীদের বোরকা পরে হাসপাতালে যাওয়ার নির্দেশ তালেবানের

নারীদের বোরকা পরে হাসপাতালে যাওয়ার নির্দেশ তালেবানের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৩৪ এএম, ১৩ নভেম্বর, ২০২৫ 258
নারীদের বোরকা পরে হাসপাতালে যাওয়ার নির্দেশ তালেবানের

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে সরকারি হাসপাতালে যাওয়ার সময় নারী রোগী, তাদের সঙ্গী এবং কর্মীদের বোরকা পরার নির্দেশ দিয়েছে তালেবান সরকার। বুধবার (১২ নভেম্বর) এ দাবি করেছে চিকিৎসা সংক্রান্ত দাতব্য সংস্থা ডক্টর্স উইদাউট বর্ডার্স, যা মেডসো-স্যঁ ফ্রতিয়ে (এমএসএফ) নামেও পরিচিত।

এই নির্দেশ গত পাঁচ নভেম্বর থেকে কার্যকর রয়েছে বলেও জানিয়েছে এমএসএফ।


আফগানিস্তানে এমএসএফ-এর প্রোগ্রাম ম্যানেজার সারা শেতো বিবিসিকে বলেছেন, এই বিধিনিষেধ নারীদের জীবনকে আরও সংকুচিত করছে এবং তাদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার সীমিত করছে।


তারা বলছে, এই নির্দেশ ‘জরুরি চিকিৎসার প্রয়োজন’ থাকা রোগীদেরও প্রভাবিত করছে। সারা শেতো জানিয়েছেন, তালেবান সদস্যরা স্বাস্থ্যকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকছে এবং যারা বোরকা পরেননি, তাদের প্রবেশে বাধা দিচ্ছে।


তবে তালেবান সরকারের নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল-ইসলাম খায়বার দাবি করেছেন, বোরকা না পরার কারণে নারীদের চিকিৎসাকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার খবর সঠিক নয়।


তবে এ নিয়ে উদ্বেগ প্রকাশের পর এই বিধিনিষেধ আংশিকভাবে শিথিল করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।