Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › রাজনীতি › ‘নির্বাচনের আগে একটি দল জাতিকে বিভক্ত করতে চায়’

‘নির্বাচনের আগে একটি দল জাতিকে বিভক্ত করতে চায়’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:০৭ পিএম, ০১ নভেম্বর, ২০২৫ 148
‘নির্বাচনের আগে একটি দল জাতিকে বিভক্ত করতে চায়’

নির্বাচনের আগে একটি দল ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (১ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগা ‘আজমতে সাহাবা’ শীর্ষক ইসলামী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।


তিনি বলেন, ‘বাংলাদেশে সবসময়, বিশেষ করে নির্বাচনের আগে ইসলামকে রাজনীতিতে ব্যবহার করা এবং বিভিন্ন তরিকায় ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিল করার বিষয়টি লক্ষ্য করি। ইদানিং সেইটা আরও বেশি লক্ষ্য করছি।’


সালাহউদ্দিন বলেন, ‘একটি রাজনৈতিক দল, তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়। বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়। এজন্য বাংলাদেশে আজমতে সাহাবা সম্মেলন আরও বেশি বেশি হওয়া দরকার।’


ইসলামকে ব্যবহার করে যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তাদের কাছ থেকে দূরে থাকারও পরামর্শ দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘এখানে কোনো রাজনীতি নেই। আমি পহেলাই (প্রথমেই) বলেছি, আমাদের কাছে পহেলা দ্বীন, বাদ মে (পরে) দুনিয়া। এজন্য আমাদের চিন্তা করতে হবে- যারা রাজনীতির নামে বিভিন্ন রকমের বক্তব্য দিতে থাকে, বিভিন্ন আদর্শের কারণে, সেটা স্বাগতম। কিন্তু ইসলামকে যেন আমরা সেই জায়গায় নিয়ে না যাই, যেখানে রাজনৈতিক কারণে আমাদের দ্বীনকে ক্ষতিগ্রস্ত করতে পারে।’


সম্মেলনে প্রধান অতিথি হিসেবে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি। তবে সংগঠনটির মহাসচিব সাজিদুর রহমান মঞ্চে কথা বলেন।


হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা শাখার আমির মুফতি মনির হোসাইন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি, জমিয়তে ওলামা ইসলাম ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।