Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › আন্তর্জাতিক › পশ্চিমাদের স্বীকৃতির পর ফিলিস্তিন রাষ্ট্র গঠন নিয়ে যা বললেন নেতানিয়াহু

পশ্চিমাদের স্বীকৃতির পর ফিলিস্তিন রাষ্ট্র গঠন নিয়ে যা বললেন নেতানিয়াহু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৩৫ পিএম, ২১ সেপ্টেম্বর, ২০২৫ 142
পশ্চিমাদের স্বীকৃতির পর ফিলিস্তিন রাষ্ট্র গঠন নিয়ে যা বললেন নেতানিয়াহু

দীর্ঘ প্রতিক্ষার পর আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। শক্তিশালী এ তিন দেশ রোববার (২১ সেপ্টেম্বর) প্রায় একই সময় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। ফিলিস্তিনের পাশাপাশি পুরো বিশ্বই পশ্চিমা দেশগুলোর এই স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে।

এদিন ফিলিস্তিনকে তিন দেশের স্বীকৃতির ব্যাপারে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনও গঠিত হবে না।

ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ৭ অক্টোবরের ভয়াবহ হত্যাকাণ্ডের পর যেসব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের প্রতি আমার স্পষ্ট বার্তা— আপনারা সন্ত্রাসবাদকে অনেক বড় পুরস্কার দিচ্ছেন। এটি হবে না। জর্ডানের পশ্চিমদিকে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক ও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন থেকে ফিরে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জবাব দেওয়া হবে বলেও হুমকি দেন নেতানিয়াহু।

তিনি বলেন, একটি সন্ত্রাসী রাষ্ট্রকে আমাদের ওপর চাপিয়ে দেওয়ার সাম্প্রতিক প্রচেষ্টার জবাব আমি যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসার পর দেওয়া হবে। অপেক্ষা করুন।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার আনুষ্ঠানিক ঘোষণায় বলেন, শান্তি ও দ্বি-রাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করতে আমি আজ অসাধারণ এ দেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করছি যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।


অপরদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। একইসঙ্গে ফিলিস্তিন এবং ইসরায়েলের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে অংশীদারিত্বের প্রতিশ্রুতি দিচ্ছে।