Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › অর্থনীতি › পাঁচদিনে চার দফায় কমলো স্বর্ণের দাম

পাঁচদিনে চার দফায় কমলো স্বর্ণের দাম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৫৭ এএম, ২৭ এপ্রিল, ২০২৪ 793
পাঁচদিনে চার দফায় কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দামের নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। আজ শনিবার (২৭ এপ্রিল) আবারও এই ধাতুর দর কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তাতে ৫ দিনে ৪ দফায় স্বর্ণের দাম কমলো ৬ হাজার ৪৯৭ টাকা।

আজ থেকে দেশের বাজারে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে গুণতে হবে এক লাখ ১২ হাজার ৯৩১ টাকা। নতুন দাম নির্ধারণে ৬৩০ টাকা কমিয়েছে বাজুস। যা বিকেল সাড়ে ৪টা থেকে কার্যকর হওয়ার কথা জানানো হয়। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার প্রেক্ষিতে নতুন করে মূল্য নির্ধারণের কথা জানানো হয় বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে।


নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭ হাজার ৭৯৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯২ হাজার ৪০২ টাকা। ত‌বে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়ে ৭৬ হাজার ৮৪২ টাকা হয়েছে।


এর আগে, গত ২৩, ২৪ ও ২৫ এপ্রিল তিন দফায় স্বর্ণের দাম কমানো হয়। ২২ ক্যারেটের স্বর্ণে ২৩ এপ্রিল ৩ হাজার ১৩৮ টাকা, ২৪ এপ্রিল ২ হাজার ৯৯ টাকা এবং ২৫ এপ্রিল দাম ৬৩০ টাকা কমানো হয়।