Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › আন্তর্জাতিক › পাকিস্তানে বোমা হামলায় প্রাণ গেলো ৭ সেনা সদস্যের

পাকিস্তানে বোমা হামলায় প্রাণ গেলো ৭ সেনা সদস্যের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ১০ জুন, ২০২৪ 639
পাকিস্তানে বোমা হামলায় প্রাণ গেলো ৭ সেনা সদস্যের

পাকিস্তানে সেনাবাহিনীর একটি গাড়িতে বোমা বিস্ফোরণে এক ক্যাপ্টেনসহ প্রাণ গেছে ৭ সেনা সদস্যের। রোববার (৯ জুন) খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাকি মারওয়াতে এ ঘটনা ঘটে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান সেনাবাহিনী। এতে বলা হয়, কাইচি কামার এলাকার দিকে যাচ্ছিলো সেনা সদস্যদের বহনকারী ঐ গাড়িটি। পথিমধ্যে মিয়ানওয়ালি জেলার সীমান্তবর্তী সুলতানখেল গ্রামের কাছাকাছি এসে আইইডি দিয়ে বিস্ফোরণ ঘটানো হয় গাড়িটিতে। এতে ঘটনাস্থলেই মারা যান ২৬ বছর বয়সী ক্যাপ্টেন মুহাম্মাদ ফারাজ ইলিয়াসসহ ২ ল্যান্স নায়েক, ৩ সিপাহী ও এক সুবেদার।


এদিকে, এ ঘটনার পরপরই ঐ এলাকাজুড়ে তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী। তবে এখনও জড়িত সন্দেহে কাউকে আটক করা যায়নি। এর আগে, গত মাসে পেশোয়ার জেলার হাসান খেল এলাকায় অভিযানে গিয়ে পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনসহ দুই সেনা সদস্য নিহত হন।