Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › রাজনীতি › প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের নগরীতে পরিণত হবে ঢাকা: ওবায়দুল কাদের

প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের নগরীতে পরিণত হবে ঢাকা: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ১০ জুন, ২০২৪ 705
প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের নগরীতে পরিণত হবে ঢাকা: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা উৎসবের নগরীতে পরিণত হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (১০ জুন) সকালে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় এ কথা জানান।

এ সময় তিনি বলেন, পুরো রাজধানী জুড়ে সাজসজ্জা করা হবে। দিনটি উপলক্ষে উৎসব পালন করবে আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেন, আগামি ২৩ জুন বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে। পরে বঙ্গবন্ধু এভিনিউতে প্লাটিনাম জয়ন্তীর উদ্বোধন করা হবে।


তিনি আরও জানান, একইদিন বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভার আয়োজন করা হবে। এছাড়াও সংসদ সদস্য ও সিটি মেয়রদের আয়োজনে রাজধানীতে নানা কর্মসূচি পালিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে বলে জানান আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক।


এ সময়, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারত সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত তুলে ধরবেন।