Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › আন্তর্জাতিক › ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭,‘দুর্যোগ অবস্থা’ ঘোষণা

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭,‘দুর্যোগ অবস্থা’ ঘোষণা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:০৫ এএম, ০১ অক্টোবর, ২০২৫ 116
ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭,‘দুর্যোগ অবস্থা’ ঘোষণা

বুধবার (১ অক্টোবর) কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, জরুরিকর্মীরা ধসে পড়া ভবনগুলোতে উদ্ধারকাজ চালানো শুরু করার সাথে সাথে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

মঙ্গলবার রাত ১০টার ঠিক আগে সেবু প্রদেশের বোগো সিটির উপকূলে কেন্দ্রীয় ভিসায়াস অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এর ফলে বিদ্যুৎ বিভ্রাট ঘটে এবং ১০০ বছরেরও বেশি পুরনো একটি গির্জাসহ অনেক ভবন ধসে পড়ে।

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মূল্যায়ন করার সময় বোগো শহর এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত শহর ও পৌরসভা ‘দুর্যোগ অবস্থা’ ঘোষণা করেছে।


ফিলিপাইনের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সেবু প্রদেশ, যেখানে ৩৪ লক্ষ লোক বাস করে। ভূমিকম্পটি উত্তর সেবুতে সবচেয়ে বেশি আঘাত হেনেছে, যার মধ্যে রয়েছে সান রেমিজিও, যা আগে থেকেই প্রতিক্রিয়া এবং ত্রাণ প্রচেষ্টা সহজতর করার জন্য দুর্যোগপূর্ণ অবস্থায় রাখা হয়েছিল।

 

এদিকে, সান রেমিজিওর ভাইস মেয়র আলফি রেইনস, উদ্ধার হওয়া ব্যক্তিদের জন্য খাবার ও পানির পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধারকর্মীদের সহায়তা করার জন্য ভারী সরঞ্জামের আবেদন করেছেন।

 

রেইনস গণমাধ্যমকে বলেন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং বিদ্যুৎ নেই, তাই আমাদের সত্যিই সাহায্যের প্রয়োজন, বিশেষ করে উত্তরাঞ্চলে, কারণ ভূমিকম্পে সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর পানির অভাব দেখা দিয়েছে।

 

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে পার্শ্ববর্তী শহর বোগোতে, হাসপাতালের রোগীদের সরিয়ে নেয়া হয়েছে এবং শক্তিশালী আফটারশকের কারণে অনেক বাসিন্দাকে আশ্রয় কেন্দ্রে এবং রাস্তায় থাকতে বলা হয়েছিল।


ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলো জানায়, মঙ্গলবারের ভূমিকম্পের গভীরতা প্রায় ১০ কিলোমিটার এবং বেশ কয়েকটি আফটারশক রেকর্ড করা হয়। যার মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল ৬ মাত্রার। ভূমিকম্পের পরে কোনো সুনামির হুমকি ছিল না।

 

ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার-এ অবস্থিত, যেখানে আগ্নেয়গিরির কার্যকলাপ এবং ভূমিকম্প প্রায়ই ঘটে। জানুয়ারিতে দেশটিতে দুটি বড় ভূমিকম্প হয়েছিল, যার মধ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

২০২৩ সালে, ৬ দশমিক ৭ মাত্রার একটি উপকূলীয় ভূমিকম্পে আটজন নিহত হয়েছলেন।