Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › জাতীয় › বনানীতে আগুনে পুড়লো বাস

বনানীতে আগুনে পুড়লো বাস

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৫৩ এএম, ২৭ এপ্রিল, ২০২৪ 293
বনানীতে আগুনে পুড়লো বাস

রাজধানীর বনানীর নেভি হেডকোয়ার্টারের সামনে যাত্রিবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কুর্মিটোলা স্টেশনের দুটি ইউনিট প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, শেরপুর থেকে একটি যাত্রীবাহী বাস নেভি হেডকোয়ার্টারের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেল ইউটার্ন নিতে গিয়ে বাসের নিচে পড়ে যায়। এতে ঘর্ষণে আগুন ধরে যায়। এছাড়া মোটরসাইকেলের অকটেন সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।


তিনি আরও জানান, এ ঘটনায় দুজন আহত হয়েছেন। তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসে যাত্রী কিছুটা কম ছিল। সবাই নিরাপদে বের হতে পেরেছেন।