Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › জাতীয় › বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর করতে চায় যুক্তরাষ্ট্র: সালমান এফ রহমান

বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর করতে চায় যুক্তরাষ্ট্র: সালমান এফ রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১৫ মে, ২০২৪ 141
বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর করতে চায় যুক্তরাষ্ট্র: সালমান এফ রহমান

বাংলাদেশের সাথে আস্থার সম্পর্ক আরও গভীর করতে চায় যুক্তরাষ্ট্র। এতে বাংলাদেশও আগ্রহ— এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

মঙ্গলবার (১৪ মে) রাতে সালমান এফ রহমানের বাসভবনে নৈশভোজে অংশ নেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এ সময় এক অনানুষ্ঠানিক বৈঠকে বসেন তারা।

বৈঠকে জলবায়ু পরিবর্তন, বিদ্যুৎ খাত, রোহিঙ্গা সংকট ও শ্রম নীতির অগ্রগতির বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এছাড়া, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভিসানীতি ও বঙ্গবন্ধুর খুনীদের ফেরত পাঠানোর বিষয়েও আলোচনা হয়।

সালমান এফ রহমান বলেন, নির্বাচনের আগে এবং পরে বেশ কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে দূরত্ব তৈরি হয়েছিল। সেগুলো কমাতে যুক্তরাষ্ট্র কাজ করবে। এছাড়া র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা ও বঙ্গবন্ধুর খুনীকে ফেরত পাঠানোর বিষয়ে কথা হয়েছে। এই বিষয়গুলো যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের বিষয়ে বলে ডোনাল্ড লু জানিয়েছেন।

তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেন, খুবই চমৎকার পরিবেশে তাদের সাথে আলোচনা হয়েছে। বিএনপি, গণতন্ত্র, মানবাধিকার এই ইস্যুতে তারা কোনো আলোচনা করেনি।

এতে আরও উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।