Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বিনোদন › বাংলাদেশে কবে আসছেন আতিফ আসলাম, জানালেন নিজেই

বাংলাদেশে কবে আসছেন আতিফ আসলাম, জানালেন নিজেই

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ০৭ এপ্রিল, ২০২৪ 154
বাংলাদেশে কবে আসছেন আতিফ আসলাম, জানালেন নিজেই

পাকিস্তানি গায়ক আতিফ আসলামের জনপ্রিয়তা কেবল উপমহাদেশেই নয়, এর বাইরেও বিস্তৃত তার কন্ঠের জাদুতে বিমোহিত হওয়া ভক্তকুলের সংখ্যা। বলিউডের বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় প্লে-ব্যাকের সুবাদে রুপালি পর্দার নায়কদের ঠোঁটেও মিলেছে তার জাদুকরী গলার স্বর। এবার বাংলাদেশে এসে সরাসরি কনসার্টে ভক্তদের সাথে দেখা করবেন তিনি। আর সেটি হতে যাচ্ছে আগামী ১৯ এপ্রিল।

রোববার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গায়ক একটি পোস্ট করেন। অনেকটা অয়েল পেইন্ট ধাঁচের ডিজিটাল পোস্টারে আতিফের ছবির সাথে সেখানে লেখা রয়েছে তারিখসহ বাংলাদেশে কনসার্টের যাবতীয় তথ্য। গায়ক হ্যাশট্যাগ ব্যবহার করেছেন আর্ট অ্যান্ড মিউজিক ফ্যাস্টিভ্যাল।


গত ২৮ মার্চ নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছিলেন আতিফ। জানিয়েছিলেন তিনি বাংলাদেশে আসতে চলেছেন। তবে নির্দিষ্ট কোনো তারিখ তখন বলেননি। এবার ভক্তদের জন্য বিস্তারিত জানিয়ে দিলেন তিনি। এর আগে ১২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছিলেন গায়ক। সেই ভিডিওতে লেখা ছিল, বাংলাদেশ, চলো একসাথে গান উপভোগ করি।