পেনসিলভানিয়া, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২

সর্বশেষ:
৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা

বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নবম নির্বাচন: উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:০০ পিএম, ৩০ অক্টোবর, ২০২৫

ফিলাডেলফিয়া, ২৮ অক্টোবর ২০২৫ (মঙ্গলবার):

বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া (বিটিএসপি)-এর নবম নির্বাচনকে ঘিরে কমিউনিটিতে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নির্বাচন তফসিল অনুযায়ী, আজ মঙ্গলবার বিটিএসপি ভবনে (৮১১৪ ওয়েস্ট চেস্টার পাইক, আপার ডার্বি) নির্বাচন কমিশনের উদ্যোগে মনোনয়নপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে ছিল প্রাণবন্ত অংশগ্রহণ। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২৫টি পদের বিপরীতে মোট ৩৪টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। কমিশনের ভাষ্যমতে, সদস্যদের অংশগ্রহণ ও আগ্রহ ছিল এবারের নির্বাচনে অভূতপূর্ব ও প্রশংসনীয়।


বিটিএসপি ভবনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ— মনোনয়ন সংগ্রহের পাশাপাশি প্রার্থীদের শুভানুধ্যায়ী, সমর্থক ও সাধারণ সদস্যদের উপস্থিতিতে পুরো আয়োজনটি রূপ নেয় এক মিলনমেলায়।


নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১শে অক্টোবর (শুক্রবার)। ওই দিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে বিটিএসপি অফিস ভবনে।


নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিটিএসপির সকল সদস্যদের সহযোগিতা ও শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে এবং আগামীতেও একইভাবে সহায়তা কামনা করা হয়েছে।


—নিজস্ব প্রতিবেদক

মন্তব্যঃ

Mohammad Farok বলেছেন, ০৯:৩৪ পিএম, ৩০ অক্টোবর, ২০২৫

ধন্যবাদ

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad