Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › আন্তর্জাতিক › বাসযোগ্য আরেকটি গ্রহ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের

বাসযোগ্য আরেকটি গ্রহ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২৫ মে, ২০২৪ 213
বাসযোগ্য আরেকটি গ্রহ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের

বিজ্ঞানীদের দুটি দল তাত্ত্বিকভাবে বাসযোগ্য একটি গ্রহ আবিষ্কার করেছেন, যা পৃথিবীর চেয়ে ছোট কিন্তু শুক্রের চেয়ে বড়। প্রায় ৪০ আলোকবর্ষ দূরে একটি ছোট তারাকে প্রদক্ষিণ করছে। শুক্রবার (২৫ মে) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।


প্রতিবেদনে বলা হয়, দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল মাসিক জার্নালে বৃহস্পতিবার প্রকাশিত দুটি গবেষণা অনুসারে, এক্সোপ্ল্যানেটটির নাম ‘গ্লিস ১২বি’। জ্যোতির্বিজ্ঞান তত্ত্ব বলছে, প্ল্যানেটটি মীন রাশিতে অবস্থিত, যা একটি শীতল রেড ডোয়ার্ফ নক্ষত্রকে প্রদক্ষিণ করে। এটি সূর্যের আকারের প্রায় ২৭% এবং এর তাপমাত্রার সূর্যের তুলনায় ৬০% বলে জানিয়েছে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি।


যেহেতু প্ল্যানেটটির নক্ষত্র সূর্যের চেয়ে অনেক ছোট, তাই ‘গ্লিস ১২বি’ এখনও বাসযোগ্য অঞ্চলের মধ্যে পড়ে। নক্ষত্রটি আদর্শ দূরত্বে থাকায়, প্ল্যানেটটিতে পানির অস্তিত্ব থাকতে পারে। যদিও এটি প্রতি ১২ দশমিক ৮ দিনে তার কক্ষপথ সম্পূর্ণ করে।


যেহেতু এক্সোপ্ল্যানেটটির বায়ুমণ্ডল স্তর নেই তাই বিজ্ঞানীরা ধারণা করছে, এর তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস ( ১০৭ ডিগ্রি ফারেনহাইট)।


টোকিওর অ্যাস্ট্রোবায়োলজি সেন্টারের একজন প্রকল্প সহকারী অধ্যাপক এবং আকিহিকো ফুকুইয়ের সাথে গবেষণা দলের সহকারী গবেষক মাসায়ুকি কুজুহারা বলেন, ‘আমরা এখন পর্যন্ত সবচেয়ে কাছের ট্রানজিটিং, নাতিশীতোষ্ণ ও পৃথিবীর আকারের সমান আরেকটি পৃথিবী খুঁজে পেয়েছি।