Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › রাজনীতি › বিএনপির ৭ টিম গঠন

বিএনপির ৭ টিম গঠন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:০৮ পিএম, ০১ নভেম্বর, ২০২৫ 161
বিএনপির ৭ টিম গঠন

মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ সুসংহত করতে ৭টি টিম গঠন করেছে বিএনপি। 

শনিবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


এতে বলা হয়, ‘বিএনপি মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ সুসংহত করার লক্ষে একটি সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে, যা ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটিতে অনুমোদিত হয়েছে। এই সমন্বিত কার্যক্রমের আহ্বায়ক হিসেবে সার্বিক তত্ত্বাবধায়ন করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাত সদস্যের টিমের সদস্যরা টিম প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে প্রেসের টিম প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সালেহ শিবলী। স্পোকসপারসন হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহদী আমিন।


অন্যান্য টিম প্রধান হলেন- টিভি-রেডিও: অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপি গ্রাসরুট নেটওয়ার্ক: জিয়াউদ্দিন হায়দার, অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক: একেএম ওয়াহিদুজ্জামান, কনটেন্ট জেনারেশন টিম: সাইমুম পারভেজ এবং রিসার্চ ও মনিটরিং টিম: রেহান আসাদ।