Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › আন্তর্জাতিক › বিজেপিকে সমর্থনের চার দিন পরই খুনের মামলায় খালাস পেলেন ধর্ষক ধর্মগুরু রাম-রহিম

বিজেপিকে সমর্থনের চার দিন পরই খুনের মামলায় খালাস পেলেন ধর্ষক ধর্মগুরু রাম-রহিম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৩৯ এএম, ২৯ মে, ২০২৪ 168
বিজেপিকে সমর্থনের চার দিন পরই খুনের মামলায় খালাস পেলেন ধর্ষক ধর্মগুরু রাম-রহিম

ডেরা সাচ্চা সৌদাপ্রধান গুরমিত রাম–রহিম সিংকে ধর্ষণের একটি মামলায় দোষী সাব্যস্ত করে আদালত তাকে ২০ বছরের কারাদণ্ড দেন। তবে বিজেপিকে সমর্থনের চার দিন পরই খুনের মামলায় খালাস পেলেন বিতর্কিত এই ধর্মগুরু। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ও এবিপি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার এই ধর্মগুরুকে খুনের একটি মামলা থেকে খালাস দিয়েছেন পাঞ্জাব ও হরিয়ানার হাইকোর্ট। কিছুদিন আগেই গুরমিত রাম–রহিম হরিয়ানায় লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষে কাজ করার ঘোষণা দেয়।


গত শুক্রবার, নির্বাচনী প্রচার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ডেরা থেকে ভোটের দায়িত্ব পালনের জন্য ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। হরিয়ানার ১০টি নির্বাচনী এলাকা আম্বালা, কুরুক্ষেত্র, সিরসা, হিসার, কর্নাল, সোনিপাত, রোহতক, ভিওয়ানি–মহেন্দ্রগড়, গুড়গাঁও ও ফরিদাবাদে ২৫ মে শনিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।


২০১৭ সালে, গুরমিত রাম–রহিম সিংকে হরিয়ানার পঞ্চকুলাতে একটি বিশেষ সিবিআই আদালত দুই নারীকে ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত করা হয়। মামলা চলাকালে তিনি নিজেকে নপুংসক দাবি করলেও আদালত আমলে নেননি।


গত চার বছরে কমপক্ষে ৯ বার প্যারোলে মুক্তি পেয়েছেন। এর মধ্যে সর্বশেষটি ছিল চলতি বছরের জানুয়ারিতে, এ সময় তিনি ৫০ দিনের প্যারোল পান।