Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বিনোদন › বিলিয়নিয়ারদের তালিকায় রয়েছেন টেইলর সুইফট

বিলিয়নিয়ারদের তালিকায় রয়েছেন টেইলর সুইফট

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:১৪ পিএম, ০৬ এপ্রিল, ২০২৪ 208
বিলিয়নিয়ারদের তালিকায় রয়েছেন টেইলর সুইফট

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ম্যাগাজিন প্রকাশনা সংস্থা ফোর্বস। বিভিন্ন রকম তালিকা প্রকাশের জন্য ফোর্বস বিখ্যাত। এবার ২০২৪ সালের বিলিয়নিয়ারদের তালিকা প্রকাশ করেছে এই ম্যাগাজিন প্রকাশনা সংস্থা। সেখানে উঠে এসেছে অনেক তারকাদের নাম।

ফোর্বস এবারের তালিকায় ৭৮টি দেশের ২ হাজার ৭৮১ জন বিলিয়নিয়ারের নাম প্রকাশ করেছে। গতবছর তালিকার খুব কাছাকাছি অবস্থানে ছিলেন টেইলর সুইফট। এবার আর বাদ গেলেন না। তিনি বিলিয়নিয়ারের তালিকায় রয়েছেন। এছাড়াও আছেন আর অ্যান্ড বি, রিয়ান্নাসহ অনেকেই। তবে তারকাদের মাঝে সবচেয়ে ধনী যিনি, তার সম্পদের পরিমাণ ৫.৫ বিলিয়ন ডলার।


তারকাদের মাঝে সবচেয়ে ধনী স্টার ওয়ার্স নির্মাতা জর্জ লুকাস, তার সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৫.৫ বিলিয়ন ডলার। মূলত তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘লুকাস ফিল্মস’-এর কারণেই এত ধনী তিনি।

দ্বিতীয় অবস্থানে রয়েছেন স্টিভেন স্পিলবার্গ। এই গুণী নির্মাতার সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৪.৮ বিলিয়ন ডলার। তালিকার তৃতীয় স্থান পেয়েছেন মাইকেল জর্ডান।

 

এর পরেই আছে অপরাহ উইনফ্রে (২.৮ বিলিয়ন), জে-জেড (২.৫ বিলিয়ন), কিম কার্দাশিয়ান (১.৭ বিলিয়ন), পিটার জ্যাকশন (১.৫ বিলিয়ন), টাইলার পেরি (১.৪ বিলিয়ন), রিয়ান্না (১.৪ বিলিয়ন), টাইগার উডস (১.৩ বিলিয়ন), লিব্রোন জেমস (১.২ বিলিয়ন), ম্যাজিক জনসন (১.২ বিলিয়ন), ডিক ওলফ (১.২ বিলিয়ন) ও টেইলর সুইফটের (১.১বিলিয়ন) নাম।

ফোর্বসের সর্বশেষ এই তালিকায় ২৩৩ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে প্রথম স্থানে রয়েছেন ফ্রান্সের ধনকুবের বার্নার্ড আর্নল্ট। ১৯৫ বিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় অবস্থানে ইলন মাস্ক এবং জেফ বেজস ১৯৪ বিলিয়ন ডলার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।