Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › খেলার মাঠ › বিশ্বকাপের অজানা কিছু তথ্য জেনে নিন

বিশ্বকাপের অজানা কিছু তথ্য জেনে নিন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৮ এএম, ০৬ জুন, ২০২৪ 230
বিশ্বকাপের অজানা কিছু তথ্য জেনে নিন

শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ডামাডোল। মাঠের লড়াইটা এখন পর্যন্ত জমে ওঠেনি ততটা। লোস্কোরিং ম্যাচ হচ্ছে, অব্যবস্থাপনা নিয়ে আইসিসির কাছে অভিযোগ করেছে শ্রীলঙ্কা। কিন্তু এসবের মাঝেই বিশ্বকাপের বেশ কিছু বিষয় জানলে হয়তো ভালো লাগতে পারে আপনাদের।

যে কোনো ফরম্যাটের চেয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডার খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি জানেন কি এবার কোন দেশের স্কোয়াডে সবচেয়ে বেশি অলরাউন্ডার আছে? সবচেয়ে বেশি ৭ জন করে অলরাউন্ডার আছে নিউজিল্যান্ড ও কানাডার স্কোয়াডে।


রানের খেলা টি-টোয়েন্টিতে ব্যাটারদের কাধে থাকে বড় দায়িত্ব। চার, ছক্কার এই লড়াইয়ে সর্বাধিক ৭ জন স্পেশালিস্ট ব্যাটার নিয়ে স্কোয়াড গড়েছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, উইন্ডিজ ও পাপুয়া নিউগিনি।


টি-টোয়েন্টি রানের খেলা হলেও বিশেষজ্ঞদের মতে, এই ফরম্যাটে জয় পাবার লড়াইয়ে গুরুত্বপূর্ণ বোলারদের ভূমীকা। সে কারণে স্কোয়াডে ৭ জন স্পেশালিস্ট বোলার রেখেছে দক্ষিণ আফ্রিকা। তবে প্রোটিয়াদের পাশাপশি ৭ জন করে বোলার আছে, পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ডের স্কোয়াডেও।


৭ জন বোলার স্কোয়াডে নিতে গিয়ে অলরাউন্ডারের সংখ্যাটা কমে গেছে দক্ষিণ আফ্রিকা দলে। মাত্র ১জন অলরাউন্ডার আছে প্রোটিয়া স্কোয়াডে। পাপুয়া নিউগিনির অবস্থাও একই।


এবার ভিন্ন কিছু তথ্য জানানোর পালা। আপনি জানেন কি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার কে? উগান্ডার ৪৪ বছর বয়সী ফ্রাংক এনসুবুগা আসরের সবচেয়ে বয়জেষ্ঠ ক্রিকেটার। ৩৮ বছর বয়সে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এনসুবুগার অভিষেক হয় ২০১৯ সালে।


এছাড়া ৪০ উর্ধ্বো হয়েও বিশ্বকাপে অংশ নিচ্ছেন ওমানের নাসিম খুশি ও মোহাম্মদ নাদেম। নেদারল্যান্ডের ওয়েসলি ব্রাসেইও আছেন তালিকায়।


বিশ্বকাপের সবচেয়ে তরুণ ক্রিকেটার শুলশান কুমার জা। মাত্র ১৮ বছর বয়সী এই তরুণ আছেন নেপালের স্কোয়াডে। শুধু শুলশানই নয় পুরো নেপাল দল এবারের আসরের সবচেয়ে তরুণ স্কোয়াড। মাত্র একজন ক্রিকেটার আছে দলে যার বয়স ত্রিশ উর্ধ্বো।