অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › খেলার মাঠ › বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিলো উগান্ডা

বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিলো উগান্ডা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৯ এএম, ০৬ জুন, ২০২৪ 253
বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিলো উগান্ডা

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ সি’র ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ৩ উইকেটে হারিয়েছে উগান্ডা। বৃহস্পতিবার (৬ জুন) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭৭ রানে গুটিয়ে যায় পাপুয়া নিউগিনি। জবাবে ৭ উইকেট হারিয়ে ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় উগান্ডা। বিশ্বকাপে এটি তাদের প্রথম জয়।


নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় উগান্ডা। দলীয় ৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি। তবে অল্প রানের টার্গেট হওয়ায় টপ অর্ডারের বিদায়ের পর বুঝেশুনে খেলতে থাকে তারা। সর্বোচ্চ ৩৩ রান আসে রিয়াজত আলী শাহ’র ব্যাট থেকে। বাকিদের মধ্যে জুমা মিয়াগি করেন ১৩। আর কেউই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেনি। শেষ পর্যন্ত ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রায়ান মাসাবার দল।


এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাপুয়া নিউ গিনি। দলীয় রানের খাতা না খুলতেই প্রথম উইকেট হারায় তারা। অতিরিক্ত ১৩ রান ছাড়া ব্যাটারদের থেকে সর্বোচ্চ ১৫ রান আসে হিরি হিরির ব্যাট থেকে। এছাড়া লেগা সিয়াকা ও কিপলিন ডোরিগা দুজনেই খেলেন ১২ রানের ইনিংস। দলের আট ব্যাটার এক অঙ্কের রানেই প্যাভিলিয়নের পথ ধরে। শেষ পর্যন্ত ১৯.১ ওভার শেষে ৭৭ রানে অলআউট হয় পাপুয়া নিউ গিনি। উগান্ডার পক্ষে ২টি করে উইকেট নেন আলপেশ রামজানি, কসমাস কিয়েউতা, জুমা মিয়াগি ও ফ্রাঙ্ক সুবুগা। ১টি উইকেট পান ব্রায়ান মাসাবা।


উল্লেখ্য, ২ ম্যাচে ১ জয় নিয়ে গ্রুপ টেবিলের তিন নম্বরে উগান্ডা। সমান সংখ্যক ম্যাচে কোনও পয়েন্ট না পেয়ে টেবিলের চারে পাপুয়া নিউ গিনি।