Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › খেলার মাঠ › বিসিবি নির্বাচনে ক্রীড়া উপদেষ্টা হস্তক্ষেপ করছেন কিনা, যা বলছেন বুলবুল

বিসিবি নির্বাচনে ক্রীড়া উপদেষ্টা হস্তক্ষেপ করছেন কিনা, যা বলছেন বুলবুল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৩৯ পিএম, ০৫ অক্টোবর, ২০২৫ 245
বিসিবি নির্বাচনে ক্রীড়া উপদেষ্টা হস্তক্ষেপ করছেন কিনা, যা বলছেন বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে ব্যাপক নাটকীয়তা তৈরি হয়েছে। কোন ক্লাবগুলোর কাউন্সিলররা চূড়ান্তভাবে নির্বাচনে ভোট দিতে পারবেন, সে বিষয়ে আদালতের মাধ্যমে ফয়সালা এসেছে ভোটের আগের দিন। এদিকে ‘নোংরামির’ অভিযোগ তুলে তামিম ইকবালসহ একাধিক ক্লাবের কাউন্সিলররা নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন।

রোববার (৫ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপে এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘যে যে এখানে আসছে না বা বয়কট করেছে, তাদের ব্যক্তিগত ব্যাপার। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করতে যাচ্ছি। এর বাইরে কোনো কথা বলব না।’


এদিকে তামিম ইকবাল সরাসরি আঙুল তুলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দিকে। উপদেষ্টা সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিলেও পক্ষপাত হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তামিম। তাই বিসিবি সভাপতিকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, উপদেষ্টা কি সত্যিই নির্বাচনে প্রভাব বিস্তার করছেন?


এ প্রশ্নে বুলবুলের জবাব, ‘শুধু সুষ্ঠু নির্বাচন না, (উপদেষ্টা) চেষ্টা করেছেন যেন ভালো বোর্ড তৈরি করতে পারি। এখানে আমার কাছে প্রভাবের কিছুই মনে হয়নি।’


এদিকে আগামীকালের নির্বাচনে কে তাকে ভোট দিলেন বা ভোট দিলেন না, সে ব্যাপারে তার কিছু যায় আসে না বলে জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার চালিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। আমাকে যারা ভোট দিচ্ছেন বা দিচ্ছেন না, কেউ যদি মনে করেন আমি যোগ্য না, যেকোনো সময় চলে যাব।’