Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › জাতীয় › বৃহস্পতিবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

বৃহস্পতিবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:২৮ এএম, ০৬ মে, ২০২৪ 188
বৃহস্পতিবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। আগামী বৃহস্পতিবার তার ঢাকায় আসার কথা রয়েছে। চলতি বছরের মাঝামাঝি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের প্রস্তুতির অংশ হিসেবেই ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফর করছেন বলে জানা গেছে।

এর আগে, ২০ এপ্রিল তার ঢাকা সফরের কথা থাকলেও সেটি পিছিয়ে যায়। ভারতের জাতীয় নির্বাচনের পরপরই দ্বিপাক্ষিক সফরে দিল্লি যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।


এই সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতেই ভারতের সচিব ঢাকা সফরে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এছাড়া দুই দেশের পররাষ্ট্র সচিবের নেতৃত্বে বৈঠকে চলমান বিভিন্ন ইস্যু আলোচনা হবে।