Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › রাজনীতি › বেনজীরের বিদেশ যাওয়ার বিষয়ে সরকার অবগত নয়: ওবায়দুল কাদের

বেনজীরের বিদেশ যাওয়ার বিষয়ে সরকার অবগত নয়: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ৩১ মে, ২০২৪ 166
বেনজীরের বিদেশ যাওয়ার বিষয়ে সরকার অবগত নয়: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিদেশ যাওয়ার বিষয়ে সরকার অবগত নয়। কেউ দুর্নীতি করলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আজ শুক্রবার (৩১ মে) দুপুরে ধানমন্ডিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।


বেনজীরকে গ্রেফতার করা হবে কিনা সেটা আদালত দেখবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার দুর্নীতিবাজদের যথাযথ বিচার করছে। সরকার বিচার করছে কিনা, আমাদের সেদিকেই লক্ষ্য রাখা উচিত।


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকে গণতন্ত্রের জন্য কঙ্গো, হাইতি, রুয়ান্ডাকে জবাবদিহি করতে হয় না। আমরা নিয়মিত নির্বাচন করে আসছি। পারফেক্ট ডেমোক্রেসি কোথাও নেই। তবে পারফেক্ট হওয়ার কাছাকাছি। এ ব্যাপারে প্রধানমন্ত্রী আন্তরিক, এটি আমরা প্রমাণ করেছি।


সেতুমন্ত্রী বলেন, পৃথিবীতে যারা নিজেদের গণতন্ত্র-মানবাধিকারের প্রবক্তা বলে দাবি করেন, রাফায় একটা অফেনসিভে ৪৫ জনকে একদিনে মেরে ফেলা হলো। সারা দুনিয়া, এমনকি ইউরোপীয় ইউনিয়নও কনডেম করলো। সেখানে মানবতার প্রবক্তাদের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা বললেন, রাফায় এখনো রেড লাইন অতিক্রম করেনি। তা হলে মানবাধিকার কোথায়?


বিএনপি গণতন্ত্রকে ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের মুখে গণতন্ত্রের বুলি, ভূতের মুখে রাম নামের মতো। তারা দুর্নীতি-লুটপাটের শিরোমণি। এ নিয়ে তালিকা বানালে তাদের নেতাদের নামই আগে আসবে।