Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › আন্তর্জাতিক › ব্রাজিলে ভারী বৃষ্টিপাত: নিহত ৩৯, নিখোঁজ ৭০

ব্রাজিলে ভারী বৃষ্টিপাত: নিহত ৩৯, নিখোঁজ ৭০

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:২৫ এএম, ০৬ মে, ২০২৪ 169
ব্রাজিলে ভারী বৃষ্টিপাত: নিহত ৩৯, নিখোঁজ ৭০

টানা ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্দে দো সুল। কয়েকদিনের বৃষ্টিপাতের জেরে এ রাজ্যে মৃত্যু হয়েছে ৩৯ জনের। নিখোঁজ রয়েছে অন্তত ৬৮ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলা আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার (০৩ মে) এ তথ্য জানায়। জানা গেছে, আর্জেন্টিনা ও উরুগুয়ে সীমান্ত লাগোয়া এ রাজ্যে গত সোমবার থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে ওই রাজ্যের অন্তত ৪৯৭টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু ও নিখোঁজের পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে এসব শহরের অন্তত ২৪ হাজার মানুষ।


মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে রাজ্যের গভর্নর এদোয়ার্দো লেইতে শুক্রবার সাংবাদিকদের বলেন, আগামী কয়েক দিনে আরও কয়েকটি এলাকায় পৌঁছাতে সক্ষম হব আমরা। তখন মৃত্যুর সংখ্যায় পরিবর্তন আসতে পারে।