Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › আন্তর্জাতিক › ‘ভারতকে যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নিচেই কবর দেওয়া হবে’

‘ভারতকে যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নিচেই কবর দেওয়া হবে’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:২৩ এএম, ০৬ অক্টোবর, ২০২৫ 189
‘ভারতকে যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নিচেই কবর দেওয়া হবে’

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুমকি দিয়ে বলেছেন, ‘এইবার ইনশাআল্লাহ, ভারত তাদের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচেই কবর দেওয়া হবে।’ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক মন্তব্যের জবাবে তিনি এ কথা বলেন। খবর জিও নিউজের। 

আসিফ বলেন, ‘৬-০ ব্যবধানে এমন পরাজয়ের পর যদি তারা আবার চেষ্টা করে, তাহলে এবার স্কোর আরও ভালো হবে।’


 তিনি যোগ করেন, ‘ভারতের জনগণের মধ্যে শাসক দলের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে, যা নেতাদের কথাবার্তায় স্পষ্ট।’


পাক প্রতিরক্ষমন্ত্রী আরও বলেন, ‘পাকিস্তান আল্লাহর নামে নির্মিত রাষ্ট্র, আমাদের রক্ষাকর্তারা আল্লাহর সৈনিক। এইবার ভারত ইনশাআল্লাহ তাদের বিমানগুলোর ধ্বংসাবশেষের নিচে চাপা পড়বে। আল্লাহু আকবর।’


এদিকে ভারতের যুদ্ধ ঘোষণার মতো উসকানিমূলক মন্তব্যের প্রতিক্রিয়ায় পাকিস্তানের সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, উসকানিমূলক বক্তব্য আগ্রাসনের অজুহাত তৈরি করতে পারে এবং এর পরিণতি বিপর্যয়কর ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে।


পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানায়, ভারতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্য দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি এবং এগুলো আগ্রাসনের নতুন অজুহাত তৈরি করার ইঙ্গিত বহন করছে।


ভারতের প্রতিরক্ষামন্ত্রী এবং সামরিক কর্মকর্তার সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাকিস্তান সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, নতুন করে বৈরিতা শুরু হলে কোনো ধরনের সংযম দেখানো হবে না। ভারত যদি পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেয় এবং বাস্তবে এমন পরিস্থিতি আসে তাহলে তা পারস্পরিক হবে।


সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী ও বিমানবাহিনীর প্রধানের বক্তব্যকে ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দেয় দু’দেশের মধ্যে। ভারতীয় বিমানবাহিনীর প্রধান অমর প্রীত সিং দাবি করেন, মে মাসের সংঘাতে ভারত পাঁচটি পাকিস্তানি এফ-১৬ এবং জেএফ-১৭ শ্রেণীর যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।


অন্যদিকে বিজয়া দশমী উপলক্ষে গুজরাটের ভুজে ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটিতে গিয়েছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। সেখানে বিতর্কিত স্যার ক্রিক অঞ্চলের প্রসঙ্গ টেনে এনে পাকিস্তানের উদ্দেশে বার্তা দেন তিনি। বলেন, ‘স্যার ক্রিক অঞ্চলে পাকিস্তানের কোনোরকম দুঃসাহসিক কার্যকলাপ দেখালে তার কড়া জবাব দেবে ভারত। যার ফলে ইতিহাস-ভূগোল পর্যন্ত বদলে যেতে পারে পাকিস্তানের।’