Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ প্রাদুর্ভাব, নিউইয়র্কে দুর্যোগ জরুরি অবস্থা ঘোষণা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্য দূর করে জাতীয়করণের দাবি মার্কিন প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর *ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী* ভোগডাঙ্গায় ৫নং ওয়ার্ডে ঘরে ঘরে গণসংযোগে মেম্বার পদপ্রার্থী সিরাজুল ইসলাম নয়ন আমাদের সন্তানদের ফাঁসানো হয়েছে;কুষ্টিয়ায় ডিবির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে পরিবার। শোকের সাত বছর, এখনো শেষ হয়নি বিচার: আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে পরিবারের অপেক্ষা নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা
হোম › রাজনীতি › ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:০৪ এএম, ০৮ অক্টোবর, ২০২৫ 104
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ভারতের অর্থায়নে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ঢাকাসহ বিভিন্ন জেলা শহরে গোপনে ঝটিকা মিছিল করছে। আমরা জানতে পেরেছি, পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে তাদের পেছনে প্রচুর পরিমাণ টাকা-পয়সা বিনিয়োগ করা হচ্ছে এবং প্রশাসনেরও একটি গ্রুপকে তারা তাদের মতো করে ব্যবহার করার চেষ্টা করছে। এটা কোনোভাবেই কাম্য নয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) কুমিল্লা নগরীর ইবনে তাইমিয়া স্কুলের অডিটোরিয়ামে কুমিল্লা মহানগর ছাত্রশিবির আয়োজিত ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ ও ‘সিরাত পাঠ’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের মাধ্যমে ক্যাম্পাসে নির্যাতনের দীর্ঘদিনের চিত্র প্রকাশিত হয়েছে। ভারত আমাদের দেশে কতটা শিকড় গেড়েছিল এ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তা স্পষ্ট হয়েছিল।


জাহিদুল ইসলাম বলেন, আবরার ফাহাদের শাহাদাতের মধ্য দিয়ে পুরো একটা প্রজন্ম জেগে উঠেছিল। শুধুমাত্র বুয়েট নয়, বাংলাদেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সব শ্রেণি-পেশার মানুষ এবং দেশের বাইরে অনেক মানবাধিকার সংস্থা থেকে প্রতিবাদ জানানো হয়েছিল। আবরার ফাহাদ আমাদের মাঝ থেকে হারিয়ে যাননি। তার জীবনের যে ত্যাগ, সেটার মধ্য দিয়ে আমাদের প্রজন্মের চোখ খুলে দিয়েছেন। সে চেতনাবোধকে ভবিষ্যৎ প্রজন্ম ধারণ করবে। অদূর ভবিষ্যতে ক্যাম্পাসে এবং কোথাও কোনো ধরণের নিপীড়ন, আধিপত্যবাদ বিরাজ করা কোনোভাবেই সম্ভব হবে না বলে আমরা বিশ্বাস করি।


তিনি বলেন, যারা জুলাই-আগস্টে প্রায় ১৫শ শিক্ষার্থী এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের পর তাদের এখন পর্যন্ত ন্যূনতম অনুশোচনা করতে আমরা দেখিনি। তাদের আবার বাংলাদেশে নতুন করে রাজনীতি করা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। যারা জুলাইযোদ্ধা, আহত ও শহীদ পরিবার রয়েছেন, আমরা এ বিষয়ে সচেতন আছি। পাশাপাশি সরকারের প্রতি আমরা অনুরোধ করব, তারা তাদের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা নজরদারি আরও বেশি সচেতন ও তৎপর রাখবে, যেন তারা কোনো ধরণের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। আশাকরি এ বিষয়গুলো নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।


শিবির সভাপতি বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের বিচার প্রক্রিয়া আরও দ্রুত গতিতে হওয়া দরকার ছিল। এখন পর্যন্ত যে গতিতে অগ্রসর হচ্ছে, সেটা খুব একটা দৃশ্যমান হয়নি, খুবই ধীরগতিতে হচ্ছে। আমরা প্রত্যাশা করব, দ্রুতগতিতে বিচার কার্যক্রম শেষ হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের তিনটি মৌলিক চাহিদার মধ্যে একটি ছিল যে, তারা তাদের সময়ের মধ্যেই এই গণহত্যার বিচার কাজ শেষ করবে। এ বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রত্যাশা করছি।