Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › আন্তর্জাতিক › ভারতে চলছে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ

ভারতে চলছে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:১২ পিএম, ২৬ এপ্রিল, ২০২৪ 212
ভারতে চলছে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ

উৎসবমুখর পরিবেশে চলছে ভারতের লোকসভার নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। দেশটির ১৩ রাজ্যের ৮৯টি লোকসভা আসনে ভোটগ্রহণ চলছে। আজ শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৭টায় শুরু হওয়া এ ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

তীব্র তাপপ্রবাহকে উপেক্ষা করে সকাল থেকেই ভোটকেন্দ্রে এসেছেন ভোটাররা। লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় রয়েছেন ভোটাধিকার প্রয়োগের। ভারতীয় গণমাধ্যমগুলো এমনটা জানিয়েছে।


আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় ধাপের ভোটে সকাল ১১টা পর্যন্ত সারাদেশে ভোট পড়েছে ২৫.১ শতাংশ। এরমধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে ত্রিপুরায়। সেখানে ভোট পড়েছে ৩৬.৪ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে ছত্তীসগঢ়। সেই রাজ্যে ভোটদানের হার ৩৫.৫ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে (১৮.৮ শতাংশ)।


এদিকে, ভোটদানে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে, সকাল ১১টা পর্যন্ত দার্জিলিং লোকসভা কেন্দ্রে ৩২.৭৫ শতাংশ ভোট পড়েছে। আর সকাল ১১টা পর্যন্ত রায়গঞ্জে ভোটদানের হার ৩২.৫১ শতাংশ। আর বালুরঘাটে ভোট পড়ছে ২৮.১১ শতাংশ। অর্থাৎ ভোটদানের হারে পশ্চিমবঙ্গের তিন আসনের মধ্যে এগিয়ে আছে দার্জিলিং।


দ্বিতীয় ধাপে কেরালার ২০টি আসনে হচ্ছে লোকসভা নির্বাচন। এছাড়াও, কর্ণাটকের ১৪টি ও রাজস্থানের ১৩টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।


বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর লড়াই হচ্ছে এ দফায়। কেরালার একটি আসন থেকে দ্বিতীয় দফায় লড়ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ও শশী থারুর। এছাড়াও, বিজেপির প্রার্থী লোকসভার স্পিকার ওম বিড়লা ও পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান সুকান্ত মজুমদারের আসনে আজ ভোট হচ্ছে।


এবারের লোকসভা নির্বাচনে সাত দফায় ভোট হবে ৫৪৩ আসনে। আগামী ৪ জুন দেশটির লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে। এর আগে, গত শুক্রবার (১৯ এপ্রিল) ১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে এ নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ সম্পন্ন হয়।