214
ভোট দিতে যেভাবে রেজিস্ট্রেশন করবেন প্রবাসীরা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:২২ এএম, ০১ অক্টোবর, ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এ জন্য নির্বাচন কমিশন (ইসি) বিশেষ একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে যার নাম ‘পোস্টাল ভোট বিডি’।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আউট অব কান্ট্রি ভোটিংয়ের জন্য একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পের অধীনে তৈরি হয়েছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ। প্রবাসী বাংলাদেশিরা তাদের মোবাইল ফোনে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে এনআইডি দিয়ে নিবন্ধন করতে পারবেন। অ্যাপটির উদ্বোধন এখনো হয়নি, তবে কমিশন এর নাম ও কাঠামো অনুমোদন করেছে। নিবন্ধন সম্পন্ন হলে ভোটারের তথ্য স্বয়ংক্রিয়ভাবে এনআইডি ডেটাবেজের সঙ্গে মিলিয়ে দেখা হবে। এতে স্বয়ংক্রিয়ভাবে তার সংসদীয় আসন শনাক্ত হবে। এরপর ভোটারকে প্রবাসে যে ঠিকানায় ব্যালট পেপার পেতে চান সেটি প্রদান করতে হবে।
ভোটগ্রহণের তারিখ নির্ধারণ হলে ডাক বিভাগ তিনটি খামের একটি প্যাকেট পাঠাবে। প্রথম খামে থাকবে ব্যালট পেপার এবং ভোট প্রদানের বিস্তারিত নির্দেশনা। ভোটার প্রতীকের পাশে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দেবেন। এরপর ব্যালট পেপার নির্ধারিত খামে ভরে সেটি দ্বিতীয় খামের মধ্যে রাখবেন। দ্বিতীয় খামটি স্থানীয় ডাকঘর বা পোস্ট বক্সে জমা দিতে হবে। ডাক বিভাগ খামটি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের ঠিকানায় পৌঁছে দেবে। ভোট গণনার দিন ডাকযোগে প্রাপ্ত ভোটগুলো অন্যান্য ভোটের সঙ্গে গণনায় অন্তর্ভুক্ত করা হবে।
পুরো প্রক্রিয়াটি প্রযুক্তিনির্ভর ও স্বয়ংক্রিয়। ভোটারের আসন, রিটার্নিং অফিসারের ঠিকানা, প্রিন্টেড খাম সবকিছু এনআইডি ডেটা পুলের মাধ্যমে নির্ধারিত হবে। ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ থাকবে না। ডাক বিভাগ ব্যালট পেপার ও খাম প্রিন্টিংয়ের দায়িত্ব পালন করবে। নির্বাচনের তারিখের আগেই ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছে যাবে এবং সংরক্ষণ করা হবে। ভোট গণনার সময় ডাকযোগে প্রাপ্ত ভোটগুলো গণনায় অন্তর্ভুক্ত করা হবে।
বুধবার (১ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, প্রবাসী বাংলাদেশিরা পৃথিবীর যে দেশেই থাকুন না কেন, আধুনিক প্রযুক্তির সহায়তায় এবার তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন। তিনি জানান, এ লক্ষ্যে খুব শিগগির ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটা মোবাইল অ্যাপ চালু করা হবে।
ভোট প্রদান করার কথা উল্লেখ করে তিনি বলেন, আপনি ভোট দেওয়ার পরে শুধু খামটি পোস্ট অফিসে পোস্ট করবেন। এটা যথাযথ স্থানে আমাদের প্রদত্ত ঠিকানায় পৌঁছে যাবে। আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন এবং প্রবাসী হয়ে থাকেন এবং ভোট দিতে আগ্রহী হন তাহলে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশনের সুযোগটা নিতে হবে। আমরা আশা করবো আমাদের সব প্রবাসী ভাইবোন এই সুযোগটা কাজে লাগাবেন।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল
- যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা
- পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট
- আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী
- ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী
- সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত
- দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা
- জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
- আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু
- দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন
- বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা
- ঝুঁকিপূর্ণ সারা দেশের ৬৭৪৮ ভোটকেন্দ্র
- বিএনপির সঙ্গে সম্পর্ক গড়তে মরিয়া ভারত
- সিলেটের ছয় আসনে ৪০ প্রার্থীর মধ্যে কোটিপতি ২২
- ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা চরমোনাইয়ের দলের
- যেসব আসনে নির্বাচন করবে এনসিপি
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন





