Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › ভোট দিলেও গণনা হবে না- বাংলাদেশের নির্বাচনে এই আইন কেন

ভোট দিলেও গণনা হবে না- বাংলাদেশের নির্বাচনে এই আইন কেন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৫৪ এএম, ২৪ ডিসেম্বর, ২০২৫ 462
ভোট দিলেও গণনা হবে না- বাংলাদেশের নির্বাচনে এই আইন কেন

ঢাকার যাত্রাবাড়ী এলাকার ভোটার সোনিয়া আক্তার। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে সকাল সাড়ে ১০টার দিকে তিনি যখন যাত্রাবাড়ী আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজে ভোটকেন্দ্রে ঢোকেন, তখন ভোটকক্ষ থেকে জানানো হয় তার ভোট দেওয়া হয়ে গেছে।

কিন্তু তিনি তার হাতের আঙুলে কালি না থাকাসহ নানাভাবে বোঝানোর চেষ্টা করেন যে তিনি ভোট দেননি। তবে ব্যর্থ হয়ে ভোট দেওয়ার সুযোগ না পেয়ে কেন্দ্র থেকে বাসায় ফিরে আসতে হয় তাকে।


গত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে নির্বাচনে জালভোট, আগের রাতে ব্যালট বাক্স ভর্তির মতো নানা অনিয়ম-কারচুপির ঘটনা-অভিযোগ সংবাদ মাধ্যমে উঠে এসেছে। ফলে মিজ আক্তারের মতো অনেককে কেন্দ্রে গিয়ে ভোট না দিয়ে ফিরে আসতে হয়েছে।


তবে কেন্দ্রে গিয়ে যদি কোনো ভোটার দেখেন যে তার ভোট অন্য কেউ দিয়ে গেছে, তাহলে তার প্রতিকারও রয়েছে বাংলাদেশের নির্বাচনী আইনে।


এক্ষেত্রে ভোটার যদি নিজের পরিচয় দেন এবং তিনি ভোট দেননি এই বিষয়টি ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তাকে বোঝাতে সক্ষম হন, তাহলে তিনি ভোট দেওয়ার সুযোগ পান। আইনের ভাষায় এই ভোটটিকে বলা হয় 'টেন্ডার্ড ভোট'।

বাংলাদেশের নির্বাচনী আইনে এই টেন্ডার্ড ভোটের বিধান থাকলেও সেটি সম্পর্কে ভোটারদের যেমন খুব একটা ধারণা নেই, তেমনি এই ভোটের রীতিও চালু নেই।


নির্বাচন বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলীম বিবিসি বাংলাকে বলেন, "কোনো ভোটার যদি দেখেন তার ভোট অন্য কেউ দিয়ে গেছে, তখন তিনি যে ভোট দেননি সেটি নিশ্চিত করতে পারলে তাকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হলে সেই ভোটটিকে বলে টেন্ডার্ড ভোট"।


কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো- টেন্ডার্ড ভোটের মাধ্যমে ভোটার ভোট দেওয়ার সুযোগ পেলেও সেটিকে রাখা হয় না ব্যালট বাক্সে, কিংবা গণনাও করা হয় না।