Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › আন্তর্জাতিক › মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি সিনেমা হল সৌদি আরবে

মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি সিনেমা হল সৌদি আরবে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ২২ এপ্রিল, ২০২৪ 168
মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি সিনেমা হল সৌদি আরবে

চার দশকের বিরতির পর ২০১৮ সালে ফের সৌদি আরবে চালু করা হয় সিনেমা হল। এরপর দেশটিতে দ্রুততম সময়ের মধ্যে সিনেমা হলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও বৃদ্ধি পেয়েছে সিনেমা প্রদর্শনীর স্থান ও সংখ্যাও। নতুন করে সিনেমা হল খুলে দেওয়ার ৬ বছর পূর্তি উদযাপন করেছে সৌদি আরব। খবর, গালফ নিউজ।

বর্তমানে সৌদিতে সিনেমা হল রয়েছে ৬৬টি। এসব হলে রয়েছে ৬১৮টি পর্দা। ২২টি শহরজুড়ে থাকা এসব সিনেমা হলগুলোতে মোট আসন রয়েছে ৬৩ হাজার ৩০০টি, যা আরব বিশ্বের মধ্যে সর্বোচ্চ।


২০১৮ সালের পর গত ছয় বছরে সৌদিতে সিনেমা প্রদর্শিত হয়েছে প্রায় দুই হাজার । যার মধ্যে ৪৫টি সৌদির নিজস্ব নির্মান। এসব সিনেমা প্রদর্শনীর মাধ্যমে আয় হয়েছে ৩ দশমিক ৭ বিলিয়ন রিয়াল। শুধুমাত্র ২০২৩ সালেই দেশটিতে ১৬ হাজার ৬০০ মিলিয়ন টিকেট বিক্রি হয়েছে।


সিনেমা প্রদর্শনীর পাশাপাশি সিনেমা বিষয়ক বিভিন্ন উৎসবও আয়োজন করছে দেশটি। গত সপ্তাহে দেশটিতে গালফ সিনেফা উৎসব অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছাতে বিশ্বের অন্যান্য দেশ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী এ মুসলিম দেশ।


চলতি বছরের মার্চে সৌদি ফিল্ম কমিশন চীনের বোনা ফিল্ম গ্রুপের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এরমাধ্যমে সৌদির ছবি চীনের বাজারে প্রবেশের সুযোগ পায়। এছাড়া এই চুক্তির মাধ্যমে এই দুই দেশ প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং যৌথ সিনেমা তৈরির ফান্ডসহ নিজেদের মধ্যে বিভিন্ন সহযোগিতার দ্বার উন্মোচন করে।


উল্লেখ্য, দেশটির সরকার পাঁচটি দেশে সৌদির ছবি প্রদর্শনীর একটি উদ্যোগ নিয়েছে। ‘সৌদি ফিল্ম নাইট’ নামের এই প্রদর্শনীর আওতায় সৌদির ছবি দেখানো হবে মরক্কো, অস্ট্রেলিয়া, চীন, ভারত এবং মেক্সিকোতে।