Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বিনোদন › মাদাম তুসোতে মোমের মূর্তি, আপ্লুত আল্লু অর্জুন

মাদাম তুসোতে মোমের মূর্তি, আপ্লুত আল্লু অর্জুন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৪৮ পিএম, ০৫ এপ্রিল, ২০২৪ 171
মাদাম তুসোতে মোমের মূর্তি, আপ্লুত আল্লু অর্জুন

জন্মদিনের আগেই দুর্দান্ত উপহার পেলেন দক্ষিণ ভারতের তুমুল জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। আগামী ৮ এপ্রিল পুষ্পা অভিনেতার জন্মদিন। এর আগে জীবনের অন্যতম সেরা উপহার পেয়ে শুধু আল্লু নন, আপ্লুত তার ভক্তরাও।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুবাইয়ে মাদাম তুসো জাদুঘরে নিজের মোমের মূর্তি উন্মোচন করলেন অভিনেতা। সেখান থেকে পরিবারের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবিও শেয়ার করেছেন সোশ্যাল হ্যান্ডেলে।

দুবাইয়ের মাদাম তুসোতে অভিনেতার মোমের মূর্তি উন্মোচনের সময় আল্লু অর্জুন তার স্ত্রী, ভাই, শ্বশুর এবং তার সন্তানদের সঙ্গে ছিলেন। মূর্তি উন্মোচনের সেই বিশেষ মুহূর্তে বাবার স্টাইলেই পোজ দিয়ে ক্যামেরাবন্দী হয়েছে ছোট্ট আরহা। ওয়াক্স মিউজিয়ামের পক্ষ থেকে সেই ভিডিও অফিশিয়াল সাইটে আপলোড করা হয়েছে।

এদিকে নিজের এক্স হ্যান্ডলে আল্লু অর্জুন লিখেছেন, ‘আজকের দিনটা আমার জন্য বিশেষ। ২০০৩ সালের এই দিনেই আমার প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল। আর আজ আমি মাদাম তুসোয় মোমের মূর্তির সামনে দাঁড়িয়েছি।’

আবেগপ্রবণ হয়ে অভিনেতা আরও লেখেন, ‘ক্যারিয়ারের ২১ বছরের এই জার্নি সত্যি অসাধারণ। আমি প্রত্যেকের কাছে বিশেষ করে আমার ভক্তদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। সবার সমর্থন ছাড়া এটা কোনো দিন সম্ভব হতো না। আশা করি আগামী দিনেও আমি সবাইকে কাজের মাধ্যমে আরও গর্বিত করতে পারব। আমি প্রত্যেকের কাছে, মন থেকে কৃতজ্ঞ।’

 

এর আগে গালফ নিউজে দেয়া এক সাক্ষাৎকারে আল্লু অর্জুন বলেছিলেন, ‘প্রতিটি অভিনেতার জন্য এটি একটি মাইলফলক মুহূর্ত এবং বেশিরভাগ মানুষের জন্য, পরিবারই তাদের সবচেয়ে বড় শক্তি। আপনি তাদের সঙ্গে আপনার বেশিরভাগ সময় কাটান।’


২০২১ সালে বক্স অফিস সাফল্য পায় আল্লু অর্জুন ও রাশমিকা মন্দানা অভিনীত ব্লকবাস্টার সিনেমা পুষ্পা। পুষ্পরাজের চরিত্রে দর্শকপ্রিয়তা পান আল্লু অর্জুন। তিন বছর পর এবার বড় পর্দায় মুক্তির অপেক্ষায় ‘পুষ্পা ২’। দর্শকের সামনে আবারও ফিরছে পুষ্পরাজ-শ্রীভল্লি জুটির অন স্ক্রিন রসায়ন। আগামী ১৫ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে ‘পুষ্পা ২’।