679
মার্কিন যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ৪, আহত ৯
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:১০ এএম, ০৫ সেপ্টেম্বর, ২০২৪
মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত ও নয়জন আহত হয়েছে। নিহত চারজন জর্জিয়ার ব্যারো কাউন্টির আপালাচি হাই স্কুলের দুই শিক্ষার্থী ও দুজন শিক্ষক।
বুধবার বিকালে জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশনের (জিবিআই) পরিচালক ক্রিস হোসে এক ব্রিফিংয়ে বলেন, বন্দুকধারী ওই স্কুলটির ছাত্র কোল্ট গ্রে (১৪)।
সকাল সাড়ে ১০টার কিছু আগে স্কুলে এই গোলাগুলি চালায় গ্রে। তারপর স্কুলের রিসোর্স অফিসার তাকে আটকে ফেললে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি।
এই ঘটনার পর একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি সেবাদানকারীদের ওই স্কুলে পাঠানো হয়েছে।
জিবিআই পরিচালক ক্রিস হোসে বলেন, বন্দুকধারীর বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে প্রাপ্তবয়স্ক হিসেবে তার বিচার করা হবে।
ব্যারো কাউন্টি শেরিফ জুড স্মিথ বলেছেন, সন্দেহভাজন বন্দুকধারীর সঙ্গে নিহতদের কোনো যোগসূত্র আছে বলে তিনি জানেন না।
এদিকে হোসে বলেন, বন্দুকধারী সম্পর্কে সবকিছু তদন্তে খতিয়ে দেখা হচ্ছে। স্কুলটির সঙ্গে তার কোনো যোগাযোগ আছে কি না সেটিও যাচাই করা হচ্ছে।
গুলিবিদ্ধ আরও নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হোসে। হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন, গুলিবিদ্ধ রোগী ছাড়াও প্যানিক অ্যাটাকের উপসর্গ নিয়ে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোলাগুলির ঘটনার পর স্কুলটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
কাউন্টির সুপারিনটেনডেন্ট ডালাস লেডাফ জানিয়েছেন, সপ্তাহের বাকি দিনগুলোতে ব্যারো কাউন্টির স্কুলগুলো বন্ধ থাকবে।
স্কুলে বন্দুক হামলার ঘটনায় আটলান্টার ক্যাম্পাসগুলোতেও টহল জোরদার করা হয়েছে।
এ হামলাকে 'অর্থহীন বন্দুক সহিংসতা'আখ্যা দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন মৃতদের জন্য শোক প্রকাশ করেন।
প্রেসিডেন্ট আইনপ্রণেতাদের অ্যাসল্ট অস্ত্র এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন নিষিদ্ধ করা, আগ্নেয়াস্ত্রের নিরাপদ সংরক্ষণের প্রয়োজন, সর্বজনীন ব্যাকগ্রাউন্ড চেক আইন প্রণয়ন এবং বন্দুক প্রস্তুতকারকদের জন্য দায়মুক্তি শেষ করার আহ্বান জানিয়েছেন।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩৮০টিরও বেশি গণশুটিংয়ের ঘটনা ঘটেছে, যেখানে চারজন বা তারও বেশি মারা গেছে।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল
- যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা
- পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট
- আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী
- ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী
- সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত
- দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা
- জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
- আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু
- দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন
- বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা
- ঝুঁকিপূর্ণ সারা দেশের ৬৭৪৮ ভোটকেন্দ্র
- বিএনপির সঙ্গে সম্পর্ক গড়তে মরিয়া ভারত
- সিলেটের ছয় আসনে ৪০ প্রার্থীর মধ্যে কোটিপতি ২২
- ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা চরমোনাইয়ের দলের
- যেসব আসনে নির্বাচন করবে এনসিপি
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন





