অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › জাতীয় › মা….

মা….

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:৩৩ পিএম, ১৬ মে, ২০২৪ 1970
মা….

নার্গিস ইসলাম॥

মা তোমাকে খুব মনে পড়ে । শুধু একটি মা দিবসে নয় প্রতিটা মুহূর্তে তোমার মায়াময় স্মৃতি আমাকে বিমর্ষ করে ।তোমাকে জীবনের প্রতিটি মুহূর্তে অনুভব করি । মা তুমি তো আমার মনের সবচাইতে বড় আসনে বসে আছো ।আমি অনুভবে বুঝতে পারি এখনো শাসন করো, আদর করো । মাগো কোথায় চলে গেলে তুমি খুব মনে পড়ে । ছোট্টবেলা যখন তোমার অবাধ্য হতাম তুমি তোমার আঁচল দিয়ে মুখ ঢেকে কান্নার ভাব করতে | মুহূর্তে আমরা সব ভাইবোন সমস্ত দুষ্টামি ভুলে তোমার পাশে বসে পড়তাম।বড় হয়ে বুঝেছি সেই কান্নার অভিনয়টা তোমার একটা কৌশল ছিল।মাগো মনে পড়ে তোমার কঠিন চাহনি । তোমার অপছন্দনীয় কোন আবদার করলে মুহূর্তে তোমার মায়াবী চোখ দুটো হুঁশিয়ারি দিয়ে নির্মম হয়ে যেত ।আমরা ভাইবোনেরা তখনই চুপ হয়ে যেতাম । বুঝে যেতাম তুমি রাগ হয়েছো । ক্ষণিকের মধ্যেই আমাদের মনকে খুশি করে দিতে। গরম গরম ঘি দিয়ে মাখা মুড়ি নিয়ে হাজির হতে | তখন তো এখনকার মত পিজা বার্গার ছিল না, কিন্তু তখনকার সেই মুড়ি মাখা খাবারে ছিল মায়া, মমতা ও ভালোবাসা ।বর্তমানের বাহারি খাবারের চাইতে মায়ের হাতের মুড়ি মাখা, ফুলছুরি পিঠা, ঠান্ডা ভাত পিঁয়াজ মরিচ দিয়ে ভাজা যা এখন ফ্রাইড রাইস নামে পরিচিত | আহা কত মজার ছিল যা আজও সুন্দর মায়া-ময় স্মৃতি হয়ে আছে । মনে পড়ে তোমার পিঠে ঝুলে থাকা লম্বা বেনীর কথা । কি সুন্দর ছিলে তুমি । তোমার বেনি ছুঁয়ে বলতাম আমার কি হবে তোমার মত এত লম্বা সুন্দর চুল । তুমি আদরের সুরে বলতে নিশ্চয়ই হবে । সব সময় দেখতাম কখনো আমাদেরকে নিরাশ করতে না। সপ্ন দেখিয়ে সামনে এগিয়ে যাওয়ার পথে ধাবিত করতে | মায়েরা বুঝি এমনই হয় । মাগো তোমাকে অনেক ভালোবাসি, তোমার মুচকি হাসি এখনো দুচোখে ভাসে । যখন আমার মন খারাপ থাকে ঠিক তখনই মনে হয় তোমার হাত দুটো যেন আমার মাথার উপর ছুয়ে রেখেছো ।আমি শান্ত হয়ে যাই । আমার চোখে যখন কান্না আসে ঠিক তখনই তোমার সেই মিষ্টি মুচকি হাসিটা আমার চোখে ভাসে ভেসে ওঠে। আমি কান্না ভুলে যাই ।এটাই বুঝি সব মায়েদের অলৌকিক ক্ষমতা । মাগো সত্যি বলছি খুব ভালোবাসি তোমাকে । তোমার হাতের রান্নার ঘ্রান এখনো আমাকেশৈশব কৈশরে নিয়ে যায় । মাঝে মাঝে রাগ করে না খেয়ে থাকার জেদ করতাম । তুমি অনেক ডাকাডাকি করতে তারপরও সারা দিতাম না । তুমি ঘুমিয়ে থাকার ভান করতে , খাবার টেবিল থেকে তোমার রান্না করা খাবারের ঘ্রাণে আমি চুপিচুপি উঠে এসে খেতাম । তুমি শুধু আস্তে করে বলতে খাবারগুলো ঢেকে রেখে যেও । খুবই লজ্জা পেতাম তখন । মায়েরা মনে হয় এমনই হয় । সব মায়েদের কাছে জাদুকরি শক্তি আছে । মাগো তোমার কত স্মৃতি মনে ভাসে । প্রতিটা চলার মুহূর্তে কোন না কোন ভাবে তুমি সামনে এসে দাঁড়াও। আমার অনুভবে তুমি সর্বময়ী। মাগো তুমি ভেবেছো চলে গিয়ে দূরে থাকবে, এমন নিষ্ঠুর করে তুমি তো আমাদেরকে বড় করনি । তোমার আদর্শকে মাথায় রেখে আজ আমি আমার সন্তানদেরকে আদর্শিত করার চেষ্টা করছি । তুমি শুধু দোয়া কর । তুমি দূরে গিয়ে হারিয়ে যেও না “মা” । আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এভাবেই তুমি আমার হৃদয়ে থেকো। মাগো সত্যি করে বলছি এখন আর কেউ নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে বলে না “তুমি কেমন আছো?”। এই মধুর বাক্যটা শুনতে খুব মন চায় “মা”।যেখানেই থাকো খুব ভালো থেকো “মা”। নার্গিস ইসলাম