অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › আন্তর্জাতিক › মিয়ানমার সেনাবাহিনী হারিয়েছে আরেকটি সীমান্ত শহর।

মিয়ানমার সেনাবাহিনী হারিয়েছে আরেকটি সীমান্ত শহর।

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:১২ পিএম, ০৭ এপ্রিল, ২০২৪ 248
মিয়ানমার সেনাবাহিনী হারিয়েছে  আরেকটি সীমান্ত শহর।

ঢাকা প্রতিনিধি, মো: আরিফুল ইসলাম ০৭ এপ্রিল ২০২৪

 

সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ শহর মায়াওয়াদ্দির নিয়ন্ত্রণ নিতে সেনা অভ্যুত্থানবিরোধী অন্য সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে মিলে কয়েক সপ্তাহ ধরে হামলা চালিয়ে আসছিল জাতিগত কারেন বিদ্রোহীরা।

 

এবার থাইল্যান্ডের সঙ্গে পূর্ব সীমান্তবর্তী শহরের নিয়ন্ত্রণ হারালো জান্তা বাহিনী। শুক্রবার (৫ এপ্রিল) বিদ্রোহী কারেন ন্যাশনাল ইউনিয়ন শহরে অবস্থিত জান্তা ব্যাটালিয়নের আত্মসমর্পণ গ্রহণ করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

থাইল্যান্ডের সঙ্গে মিয়ানমারের স্থল বাণিজ্যের বেশির ভাগই হয়ে থাকে এই মায়াওয়াদ্দি শহরের মাধ্যমে।

 

থাইল্যান্ড সীমান্তের এই গুরুত্বপূর্ণ শহরে নিরাপত্তায় নিয়োজিত শত শত সেনা আত্মসমর্পণে রাজি হয়েছে। কারেন বিদ্রোহীদের নেতৃত্বে অভ্যুত্থানবিরোধী বাহিনী কয়েক সপ্তাহ আগে মায়াবতী শহর আক্রমণ করে। তারা একটু একটু করে মায়াওয়াদ্দি শহরের ভেতর প্রবেশ বিভিন্ন সেনা চৌকি দখল করে নেয়।

থাইল্যান্ডের সঙ্গে মিয়ানমারের স্থলপথে বাণিজ্যের বেশিরভাগই মায়াওয়াদ্দির মধ্য দিয়ে যায়। শুক্রবার, কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) ঘোষণা করেছে, তারা মায়াওয়াদ্দি থেকে প্রায় ১০ কিলোমিটার (পশ্চিমে থাঙ্গানিনাং শহরে অবস্থিত একটি সেনা ব্যাটালিয়নকে আত্মসমর্পণে বাধ্য করেছে।

 

বিদ্রোহী যোদ্ধারা একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে দখলে নেওয়া একটি অস্ত্রাগার নিয়ে বেশ উচ্ছ্বসিত তারা। বিদ্রোহীরা জানিয়েছে, তাদের আক্রমণের সঙ্গে পেরে না উঠে মিয়ানমারের সেনারা শহরটির নিরাপত্তায় নিয়োজিত সদস্যদেরকে আত্মসপর্মন করাতে রাজি হয়েছে। 

 

বিবিসি জানিয়ছে, গত তিন বছরে জান্তা বাহিনীকে এত বড় চ্যালেঞ্জের মুখে আর পড়তে হয়নি। মায়াওয়াদ্দি শহরের নিয়ন্ত্রণ হারানো তাদের জন্য আরও একটি বড় ধাক্কা। মিয়ানমার সেনাদের ধারাবাহিক পরাজয়ের এটি সবশেষ উদাহরণ। এর আগে শান এবং রাখাইন রাজ্য হাতছাড়া হয়েছে জান্তাদের। 

 

১৯৬২ সালের পর জান্তাকে এই প্রথম বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে বলে মনে করা হচ্ছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানে অং সান সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির সামরিক বাহিনী। ক্ষমতায় বসেন সেনাপ্রধান মিন অং হ্লাইং। এর পর থেকেই বিভিন্ন এলাকায় বিদ্রোহ দমনে হিমশিম খেতে হচ্ছে জান্তা সরকারকে।