Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বিনোদন › মিস ইউএসএ খেতাব ফিরিয়ে দিলেন মার্কিন সুন্দরী নোয়েলিয়া ভয়েট

মিস ইউএসএ খেতাব ফিরিয়ে দিলেন মার্কিন সুন্দরী নোয়েলিয়া ভয়েট

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৪৮ এএম, ১৪ মে, ২০২৪ 176
মিস ইউএসএ খেতাব ফিরিয়ে দিলেন মার্কিন সুন্দরী নোয়েলিয়া ভয়েট

মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন মিস ইউএসএ খেতাবপ্রাপ্ত নোয়েলিয়া ভয়েট। তাই নিজে থেকেই তার খেতাব ফিরিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন এই মার্কিন সুন্দরী।

নিজের কথা রাখলেন ২০২৩ সালের সেপ্টেম্বরে মিস ইউএসএ প্রতিযোগিতার মুকুট বিজয়ী নোয়েলিয়া ভয়েট। প্রতিযোগিতায় তিনি একবার সবাইকে পরামর্শ দিয়েছিলেন, নিজের মানসিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত গ্রহণ করার মানসিকতা রাখার জন্য। তার নিজের কথা অনুযায়ী, সেই সিদ্ধান্ত গ্রহণে পিছপা হননি ২৪ বছর বয়সী ভেনেজুয়েলার বংশোদ্ভূত এই মার্কিন সুন্দরী। এরই মধ্যে মিস ইউএসএ কর্তৃপক্ষকে এ খেতাব ত্যাগের কথা জানানো হয়েছে বলেও গণমাধ্যমগুলোতে প্রকাশ পায়।

নিজের সিদ্ধান্ত জানিয়ে ভয়েট ইনস্টাগ্রামে লিখেছেন:

এটা অনেকের জন্য একটি বড় ধাক্কা হতে পারে। তবে আপনার শারীরিক ও মানসিক সুস্থতার সঙ্গে কখনোই আপস করবেন না। আমাদের স্বাস্থ্য, আমাদের সম্পদ। আপনাদের নিরন্তর এবং অটল সমর্থনের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। পরের অধ্যায় লেখার সময় এসেছে। আশা করি, জীবনের পরবর্তী অধ্যায়ের অপেক্ষায় আমার পাশেই থাকবেন।


ভয়েট আরও লিখেছেন, ‘মিস ইউএসএ হিসেবে আমার যাত্রা অবিশ্বাস্যভাবে অর্থবহ হয়েছে, গর্বের সঙ্গে উটাহ এবং পরে মিস ইউনিভার্সে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছি। তবে দুর্ভাগ্যবশত, আমি মিস ইউএসএ ২০২৩-এর খেতাব ত্যাগ করার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছি।’


এদিকে মিস ইউএসএ কর্তৃপক্ষ এক বিবৃতিতে ভয়েটের খেতাব ত্যাগের সিদ্ধান্তকে সমর্থনের কথা জানায়। এর সঙ্গে নতুন বিজয়ী ঘোষণা করার কথাও উল্লেখ করেছে তারা। তবে প্রতিযোগিতার রানারআপ সাভান্না গ্যাঙ্কিয়েভিজ বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে, নাকি সম্পূর্ণ নতুন বিজয়ী নির্বাচিত হবে তা এখনও জানা যায়নি।

 

উটাহ অঙ্গরাজ্য থেকে প্রতিনিধিত্ব করা নোয়েলিয়া ভয়েট গত বছরের সেপ্টেম্বরে চূড়ান্ত পর্বে মিস হাওয়াই সাভান্না গ্যাঙ্কিয়েভিজ ও মিস উইসকনসিন অ্যালেক্সিস লুম্যানসকে হারিয়ে প্রথম ভেনেজুয়েলান-আমেরিকান হিসেবে শিরোপা জেতেন।