অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › খেলার মাঠ › ম্যান ইউনাইটেডকে হারিয়ে শীর্ষে আর্সেনাল

ম্যান ইউনাইটেডকে হারিয়ে শীর্ষে আর্সেনাল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৫১ পিএম, ১৪ মে, ২০২৪ 184
ম্যান ইউনাইটেডকে হারিয়ে শীর্ষে আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা লড়াইয়ে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে আসলো মিকেল আর্টেটার দল। ৩৭ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট এখন ৮৬। এক ম্যাচ কম খেলে সিটির পয়েন্ট ৮৫।

রোববার (১২ মে) নিজেদের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে আর্সেনালকে আতিথ্য দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শুরুটা বেশ আত্মবিশ্বাসী করে আর্সেনাল। গত সপ্তাহে ক্রিস্টাল প্যালেসের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়া ইউনাইটেডও প্রথম ১০ মিনিটে ভালো একটা সুযোগ তৈরি করে; কিন্তু গাসমুস হয়লুন শট নেওয়ার আগমুহূর্তে পিছলে যাওয়ায় সেটা কাজে লাগাতে পারেননি।


এরপর কাছাকাছি গিয়ে গোলের সুযোগ নষ্ট করেন আলেহান্দ্রো গারনাচো। এরপর ধীরে ধীরে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে ইউনাইটেডের রক্ষণ ভাঙার চেষ্টা করে আর্সেনাল। কয়েকবার চেষ্টা করে ফিরে আসলেও ২০ মিনিটের মাথায় ঠিকই ইউনাইটেড রক্ষণ ভেঙে ফেলে গানাররা। মাঝমাঠ থেকে সতীর্থের উঁচু করে বাড়ানো বল ধরে কিছুটা এগিয়ে বাইলাইন থেকে গোলমুখে পাস দেন কাই হাভার্টজ এবং ছুটে এসে ছোট্ট টোকায় বাকি কাজ সারেন বেলজিয়ান ফরোয়ার্ড লিয়ান্দ্রো ট্রোসার্ড।


বিরতির আগে ইউনাইটেডের খেলায় মরিয়া ভাব ফুটে ওঠে। ৪৩তম মিনিটে বাঁ দিক থেকে ডি-বক্সে ঢুকে আলেহান্দ্রো গারনাচো বাইলাইন থেকে কাটব্যাক করেন; কিন্তু বল তার কোনো সতীর্থের কাছে পৌঁছানোর আগেই ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক দাভিদ রায়া। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মিকেল আর্টেটার দল।


বিরতির পরও আক্রমণ, প্রতি-আক্রমণে জমে উঠে ম্যাচ। গোলের খোঁজে দুই দলই এ সময় আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। কিন্তু উভয় দলই রক্ষণে দারুণ দৃঢ়তা দেখানোয় মিলছিল না গোলের দেখা। ইউনাইটেডের হয়ে একাধিকবার গোল করার মতো অবস্থানে পৌঁছে গিয়েও শেষ পর্যন্ত সমতা আনতে পারেননি গারনাচো।


ম্যাচের ৭৮তম মিনিটে গোল পাওয়ার কাছাকাছি যায় ইউনাইটেড; কিন্তু পাশের জালে মেরে হতাশ করেন গারনাচো। ৭৯তম মিনিটে একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ তৈরি করেন গাব্রিয়েল মার্তিনেল্লি। বাঁ দিক দিয়ে বল পায়ে বক্সে ঢুকে প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়ের বাধা এড়িয়ে শট নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড; তবে ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক আন্দ্রে ওনানা।


এরপর শেষ দিকে দুই দলই মরিয়া হয়ে গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা কোনো দলই পায়নি। প্রথমার্ধে করা ট্রোসার্ডের গোলটিই শেষ পর্যন্ত নির্ধারণ করে দেয় ম্যাচের ভাগ্য। এই হারে আগামী মৌসুমে উয়েফা কনফারেন্স লিগে খেলার আশা আরও ফিকে হয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেডের। ৩৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে প্রিমিয়ার লিগের সফলতম দলটি।