Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › খেলার মাঠ › যা থাকছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে

যা থাকছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ০১ জুন, ২০২৪ 180
যা থাকছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। ডালাসে পর্দা উঠছে টি২০ বিশ্বকাপের নবম আসরের। রাত পোহালেই বাজতে শুরু করবে ক্রিকেটের এই সংক্ষিপ্ততম সংস্করণের বিশ্বকাপের দামামা। প্রথম ম্যাচে মুখোমুখি হবে উত্তর আমেরিকার দুই দেশ যুক্তরাষ্ট্রস ও কানাডা। টেক্সাসের ডালাসে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে ৬টায়। তবে এবার ঘটছে অন্যরকম এক ঘটনা। প্রথম ম্যাচের আগে নয়, বরং আসরের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে হবে এই মেগা ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠান।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়) নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচের আগেই হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। খেলা শুরুর দুই ঘণ্টা আগে খুলে দেয়া হবে স্টেডিয়ামের গেট। অনুষ্ঠান চলবে ম্যাচের টস হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। সে হিসেবে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা সাড়ে ৬টায়।


তবে উদ্বোধনী অনুষ্ঠানটি কেমন হবে, সেখানে কী কী হবে তা নিয়ে এখন পর্যন্তও বিস্তারিত জানায়নি আয়োজকরা। একটি পোস্টার প্রকাশ করা হয়েছে যেখানে গান ব্যতীত অন্য কিছু না থাকার সম্ভাবনা খুব বেশি। জানা গিয়েছে, মিউজিকে স্টেজ মাতাতে দেখা যাবে ডেভিড রাডার, আনা ও আল্ট্রা, রবি বি, এরফান আলভেসকে।


বিশ্বকাপের এক মাস আগে গত ২ মে থিম সং প্রকাশ করেছিল আইসিসি যেখানে গান গাইতে দেখা গেছে বিখ্যাত র‍্যাপার শন পল কে। মূল প্রোগ্রামে তিনি গানটি স্টেজে আবার গাইবেন কি না সেটি এখনও জানা যায়নি।


বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটি দেখা যাবে বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টারের তালিকাভূক্ত টেলিভিশন চ্যানেলগুলোতে। স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি, পিটিভি স্পোর্টস ও টেন স্পোর্টসে দেখা যাবে এবারের বিশ্বকাপ। এছাড়া আইসিসি টিভিতেও দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার। বাংলাদেশের দর্শকরা সরাসরি অনুষ্ঠানটি দেখতে পারবে নাগরিক টিভিতে। এছাড়া রিজিওনাল বিভিন্ন ওটিটি অ্যাপেও উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি দেখা যাবে বিশ্বকাপের পুরো আসর।