Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › আমেরিকা › যুক্তরাষ্ট্রের বোস্টনে বাংলা নববর্ষ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের বোস্টনে বাংলা নববর্ষ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:০৯ পিএম, ১৬ এপ্রিল, ২০২৪ 166
যুক্তরাষ্ট্রের বোস্টনে বাংলা নববর্ষ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে আয়োজিত হয়েছে বাংলা নববর্ষ ও ঈদ পুনর্মিলনী। আয়োজক ছিলেন নিউ ইংল্যান্ডের সর্বস্তরের বাঙালি। অনুষ্ঠানে সাধারন দর্শক ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

সেখানে গান গেয়ে প্রবাসীদের মাতালেন এ সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সাব্বির জামান। স্থানীয় সময় শনিবার (১৩ই এপ্রিল) ম্যাসাচুসেটসের মেডফোর্ডের মিডল স্কুল মিলনায়তনে অনেক দর্শকশ্রোতার উপস্থিতিতে তার সব জনপ্রিয় গান পরিবেশন করেন সাব্বির। 


গান শুরুর আগেই সাব্বির বলেন, ’প্রবাসে যারা থাকেন দেশের প্রতি তাদের মায়া মমতা আমাদের চেয়ে বেশি। যারা বাংলা গানকে ভালবাসেন তাদেরকে এ মিলনায়তনে উপস্থিত দেখে আমি সত্যিই আনন্দিত।’


বিকেল থেকে শুরু হয় বোস্টনের বৈশাখী মেলা। হরেক রকমের কাপড়, জুয়েলারি আর খাবারের দোকানে চলে বেচাকেনা। সন্ধ্যার পর শুরু হওয়া সঙ্গীতানুষ্ঠান চলে রাত ১১টা পর্যন্ত। 


তনুশ্রী বড়ূয়ার সঞ্চালনায় প্রথম পর্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর সাবেক সভাপতি শাহীন খান, শহিদুল ইসলাম প্রিন্স, মূলধারার রাজনীতিবিদ নাজদা আলম, বেইনের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব-ই খোদা (খোকা), সাজ্জাদুর রহমান সাজু ও শেখ বাহাউদ্দিন সুমন।


অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক মাহবুব-ই খোদা (খোকা) বলেন, ’জীবন ঘনিষ্ট একটি আয়োজন তখনি পূর্ণতা পায় যখন সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন নিশ্চিত হয়। আর তাই আমাদের এই অর্জনটাকে আপনাদের প্রতি উৎসর্গ করা। বিদেশ বিভুঁয়ে বাঙালিয়ানার স্বাদ পেতে বাংলা নববর্ষ এবং পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নিতেই আপনাদের জন্য আমাদের এই আন্তরিক প্রয়াস।’ 


অনুষ্ঠানে আবারও বেইনের গত নির্বাচনে ভোট কারচুপির বিষদ ব্যাখ্যা তুলে ধরেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট শেখ বাহাউদ্দিন সুমন।


স্থানীয় শিল্পীদের মধ্যে-কৌশলী ইমা, জুয়েল আলম, তামান্না ইসলাম উর্মি ও আঞ্জুমান মুক্তা গান পরিবেশন করেন। এদের গানের ফাঁকে ফাঁকে নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিশু শিল্পী তিতিক্ষা, মেধা, ঐশী বড়ূয়া, মাসুই মার্মা, উমা মার্মা ও মাধবী। 


শিল্পীদেরকে যন্ত্রে সংগত করেন-মোন্তাকিন চৌধুরী নাইস, সাইদুজ্জামান রিড ও মিঠূ। অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র’র মাধ্যমে ৫টি পুরুস্কার প্রদান করা হয়।


র‌্যাফেল ড্র’তে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন যথাক্রমে-সৈয়দ বদরে আলম সাইফুল, ড.বামন দাস বসু, কাজী নুরুজ্জামান ও টিপু চৌধুরী।