পেনসিলভানিয়া, ০৬ জুন, ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সর্বশেষ:
ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার

যুক্তরাষ্ট্রের রণতরীতে হুতির হামলা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩:৫০ পিএম, ৩১ মে, ২০২৪

যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র বহনকারী রণতরীতে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। শুক্রবার (৩১ মে) লোহিত সাগরে ইউএসএস আইজেনহাওয়ার নামের ওই রণতরীতে মিসাইল হামলার দাবি করেন গোষ্ঠীটির মুখপাত্র।

হুতির মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, লোহিত সাগরে ইয়েমেনের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের রণতরী আইজেনহাওয়ারকে লক্ষ্য করে একটি সামরিক অভিযান চালিয়েছে। বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল ছোঁড়া হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া, লক্ষ্য নির্ভুল ও সরাসরি ছিল।

তবে এ হামলার ঘটনায় হতাহতের বিষয়ে এখনও কিছু জানা যায়নি। দফায় দফায় হামলা চালিয়ে হুতিদের দমাতে পারবে না যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, এমন মন্তব্যও করেন গোষ্ঠীটির মুখপাত্র।

এর আগে, ইয়েমেনে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এতে প্রাণ যায় অন্তত ১৬ জনের। জবাবে, রণতরীটি লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়েছে, বলে দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad