Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › আমেরিকা › "যুক্তরাষ্ট্রে সতর্কতা ভারতের দুই প্রতিষ্ঠানের মসলায় ক্ষতিকর জীবাণু"

"যুক্তরাষ্ট্রে সতর্কতা ভারতের দুই প্রতিষ্ঠানের মসলায় ক্ষতিকর জীবাণু"

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৫২ পিএম, ১৫ মে, ২০২৪ 362
"যুক্তরাষ্ট্রে সতর্কতা ভারতের দুই প্রতিষ্ঠানের মসলায় ক্ষতিকর জীবাণু"

ঢাকা প্রতিনিধি "মো: আরিফুল ইসলাম"

ভারতের জনপ্রিয় মসলা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমডিএইচের বেশ কিছু পণ্যে দূষণ ধরা পড়ার পর প্রতিষ্ঠানটি নজরদারির মধ্যে রয়েছে।ব্যাকটেরিয়া বা জীবাণুর উপস্থিতি থাকার অভিযোগে ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানটির রপ্তানি করা ১৪ দশমিক ৫০ শতাংশ মসলা পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে দেওয়া হয়নি।মার্কিন নিয়ন্ত্রক সংস্থার উপাত্ত বিশ্লেষণ করে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।ক্যানসারের জন্য দায়ী কিছু কীটনাশকের উচ্চ মাত্রা থাকার কারণে হংকং গত মাসে এমডিএইচ ও ভারতের আরেকটি প্রতিষ্ঠান এভারেস্টের বেশ কিছু মসলা সেখানে বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।ইথিনাল অক্সাইড মানবদেহের জন্য অস্বাস্থ্যকর এবং এটি দীর্ঘদিন শরীরে গেলে ক্যানসারের ঝুঁকি তৈরি হয়।তবে ভারতের এই দুটি প্রতিষ্ঠান দাবি করেছে, তাদের মসলা পণ্য নিরাপদ। এমডিএইচ দাবি করেছে, মসলা সংরক্ষণ, প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত করার কোনো পর্যায়ে তাদের মসলায় ইথিনাল অক্সাইড ব্যবহার করা হয় না।এদিকে গত সপ্তাহে ভারতীয় উৎস থেকে সংগৃহীত ৫২৭ খাদ্যপণ্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিকের উপস্থিতি শনাক্ত করে ইউরোপিয়ান ফুড সেফটি অথরিটি (ইএফএসএ)।এসব পণ্যের মধ্যে ৫২৫টি মানুষের খাদ্যপণ্য ও দুটি প্রাণিখাদ্য। এসব পণ্যের ৩৩২টির একক উৎস ভারত।ইএফএসএ ২০২০ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের এপ্রিলের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির বেশকিছু খাদ্যপণ্যের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালায়। পণ্যগুলোর মধ্যে বেশির ভাগই বাদাম ও তিলবীজ (৩১৩টি),ভেষজ ও মসলা(৬০টি),ডায়েট খাদ্য(৪৮টি) ও অন্যান্য (৩৪)ক্যাটাগরির খাদ্যপণ্য।পরীক্ষায় এসব পণ্যের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যকে ইথিলিন অক্সাইডের উপস্থিতি পাওয়া গেছে,যার ধারাবাহিকতায় বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণে সক্রিয় হয়ে উঠেছে ইইউ।কয়েক দশক ধরে এমডিএইচ ও এভারেস্টের ভারতে বিশাল বাজার রয়েছে।বাসাবাড়ি ও রেস্তোরাঁয় তৈরি খাবারে তাদের মসলা ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে।