Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › রাজনীতি › যুবদলের সভায় হঠাৎ ফোন, যা বললেন তারেক রহমান

যুবদলের সভায় হঠাৎ ফোন, যা বললেন তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৩ এএম, ২৪ নভেম্বর, ২০২৫ 168
যুবদলের সভায় হঠাৎ ফোন, যা বললেন তারেক রহমান

সিলেট জেলার সব উপজেলা ও পৌর যুবদলের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করছিলেন কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এ সময় হঠাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফোন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরাসরি ফোনে সিলেটের নির্বাচনি অবস্থা এবং যুবদলের কার্যক্রম সম্পর্কে জানতে চান। তারেক রহমান এ সময় আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।


তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে আগামী নির্বাচনে বিএনপির বিজয় ছাড়া বিকল্প নেই। তাই সিলেটের ৬টি আসনেই দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতে হবে।


গত রোববার রাতে দক্ষিণ সুরমার একটি কনভেনশন হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিতে করণীয় শীর্ষক’ এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।


সাধারণ সম্পাদক মকসুদ আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতেই হবে। এর কোনো বিকল্প নেই। এটি হাইকমান্ডের কড়া নির্দেশ। কেউ ধানের শীষের প্রার্থীর বিপক্ষে গেলেই দল তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।


মতবিনিময় সভায় জেলা যুবদলের অধীনে ১৩টি উপজেলা এবং ৬টি পৌরসভা কমিটির সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।


মতবিনিময়কালে তারেক রহমানের ফোন কলের বিষয়টি নিশ্চিত করেন মোমিনুল ইসলাম মোমিন।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মকসুদুল করিম নোহেল, যুগ্ম সম্পাদক রুমেল আহমদ, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, দপ্তর সম্পাদক রেদোয়ান আহমদ, সহ-দপ্তর সম্পাদক মুশতাক আহমদ প্রমুখ।