Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ প্রাদুর্ভাব, নিউইয়র্কে দুর্যোগ জরুরি অবস্থা ঘোষণা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্য দূর করে জাতীয়করণের দাবি মার্কিন প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর *ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী* ভোগডাঙ্গায় ৫নং ওয়ার্ডে ঘরে ঘরে গণসংযোগে মেম্বার পদপ্রার্থী সিরাজুল ইসলাম নয়ন আমাদের সন্তানদের ফাঁসানো হয়েছে;কুষ্টিয়ায় ডিবির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে পরিবার। শোকের সাত বছর, এখনো শেষ হয়নি বিচার: আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে পরিবারের অপেক্ষা নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা
হোম › রাজনীতি › যুবদলের ২ নেতা বহিষ্কার

যুবদলের ২ নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:০২ এএম, ০৮ অক্টোবর, ২০২৫ 129
যুবদলের ২ নেতা বহিষ্কার

দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মোকাম্মেল হক তালুকদার ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মেম্বারকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।


সোমবার গভীর রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।



সূত্র জানায়, গত শনিবার ভোরে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের অলিনগর এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে একদল সশস্ত্র ব্যক্তি দেশীয় অস্ত্র ও বন্দুক নিয়ে দোকান ও স্থাপনায় হামলা করে। এরপর কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে। এ সময় প্রতিপক্ষের লোকজন হামলাকারীদের ঘেরাও করে মারধর করলে ঘটনাস্থলে খলিলুর রহমান নামের এক ব্যক্তি নিহত হন। নিহত খলিল চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় আহত হন আরও ১৪ জন।



ঘটনার দিন আলিনগর এলাকায় ঘর ভাঙচুর ও লুটের ঘটনায় আহত মোহাম্মদ ফারুক বাদী হয়ে রোকন উদ্দিনকে প্রধান আসামি করে একটি মামলা করেছেন। ওই মামলায় এজাহারনামীয় ২০ জন এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় সবমিলিয়ে সীতাকুণ্ড থানায় পৃথক তিনটি মামলা হয়েছে।



এদিকে সাম্প্রতিক সময়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নকারী কিছু কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় পটিয়ার মোকাম্মেল হক তালুকদারকেও প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।



বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।