অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › আন্তর্জাতিক › যে কারণে অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না হামাস

যে কারণে অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না হামাস

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৫৯ এএম, ০৩ মার্চ, ২০২৪ 180
যে কারণে অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না হামাস

হামাসের এক প্রতিনিধি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি নিয়ে কথাবার্তা হচ্ছে। কিন্তু তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবেন না।

কেন হামাস অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না, সে বিষয়টি বিশ্লেষণ করেছেন দোহা ইনস্টিটিউট অব গ্যাজুয়েট স্টাডিসের বিশ্লেষক মোহাম্মদ এলমাসরি।


তিনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে জানিয়েছেন, ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়া ইসরায়েলের জন্য খুবই সহজ। কিন্তু হামাসের জন্য বিষয়টি ‘খুবই কঠিন’। কারণ এটির সঙ্গে বেশ কয়েকটি বিষয় জড়িত রয়েছে।

তিনি বলেছেন, ‘হামাসকে একাধিক বিষয় হিসাব করতে হচ্ছে। একদিকে, গাজার ফিলিস্তিনিরা বিরতির জন্য উদগ্রীব হয়ে আছেন। তাদের মানবিক সহায়তা প্রয়োজন। তারা মারা যাচ্ছেন, বোমায় অথবা প্রয়োজনীয় পণ্যের অভাবের কারণে।”


“অপরদিকে ইসরায়েলের শর্তে যুদ্ধবিরতিতে রাজি হওয়া হামাসের জন্য খুবই কঠিন হবে।”


“কার্যত ইসরায়েলের শর্ত হলো গাজাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া। তারা এটি স্পষ্ট করেছে, কথায় এবং কাজে। তারা যতটা সম্ভব গাজাকে ঠিক ততটা ধ্বংস করে দিতে চায়। গাজাকে বসবাসের অনুপযোগী করে দিতে চায় এবং সবশেষে ফিলিস্তিনিদের গাজা থেকে তাড়িয়ে দিতে চায়।”

গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ও ইসরায়েলের এ যুদ্ধে এখন পর্যন্ত ৩০ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৮০ হাজার মানুষ।


এখন হামাসের লক্ষ্য হলো যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা। কারণ তারা চায় গাজাবাসীর ওপর সবধরনের হামলা বন্ধ হোক এবং তাদেরকে স্বাধীনভাবে বাঁচার অধিকার দেওয়া হোক।