অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › খেলার মাঠ › রাজত্ব হারালেন সাকিব

রাজত্ব হারালেন সাকিব

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৬ এএম, ১৩ জুন, ২০২৪ 1047
রাজত্ব হারালেন সাকিব

ব্যাটে-বলে সাকিব আল হাসানের বিবর্ণ পারফরম্যান্সের দেখা মিলছে সম্প্রতি। টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই ম্যাচে উইকেট ছুড়ে দিয়েছেন। বোলিংয়েও পাননি উইকেটের দেখা। সাকিবকে এর খেসারত দিতে হলো র‍্যাঙ্কিংয়ে। 

সাকিবকে পেছনে ফেলে আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। চার ধাপ পিছিয়ে সাকিব নেমেছেন পাঁচে। সর্বশেষ ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর র‍্যাঙ্কিংয়ের পাঁচে নেমেছিলেন সাকিব।


আজ বুধবার (১২ জুন) সাপ্তাহিক র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। দুই ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন নবী। এই আফগান অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২৩১। দুই ম্যাচে ১৪ রান করলেও বোলিংয়ে দুর্দান্ত তিনি। ৪.৮০ ইকোনমিতে ২ উইকেট পেয়েছেন নবী।


তিন ধাপ এগিয়ে তালিকার দুইয়ে জায়গা করে নিয়েছেন মার্কাস স্টয়নিস। এই ক্রিকেটারের রেটিং পয়েন্ট ২২৫। ওমানের বিপক্ষে গত ৫ জুন অলরাউন্ড পারফরম্যান্স করে জেতেন ম্যাচসেরার পুরস্কার। এক ধাপ পিছিয়ে ২১৬ রেটিং পয়েন্ট নিয়ে তিনে অবস্থান ওয়ানিন্দু হাসারাঙ্গার। এবারের বিশ্বকাপে দুই ম্যাচ খেলে এখনও রানের খাতা খুলতে পারেননি। বোলিংয়ে ৭.৩৬ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট।


টানা দুটি ম্যাচে সাকিবের ব্যাটে-বলে এমন অনুজ্জ্বল পারফরম্যান্সের কারণে সাকিবের রেটিং ১৫ পয়েন্ট কমে এখন ২০৮। টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলা জিম্বাবুয়ের সিকান্দার রাজাও তার উপরে আছেন (২১০ রেটিংয়ে ৪ নম্বরে)।


দীর্ঘদিন ধরে সীমিত ওভারের ক্রিকেটে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে সাকিবের রাজত্ব ছিল। মাঝখানে কিছু দিন বেছে বেছে খেলার কারণে হারিয়েছেন রেটিং পয়েন্ট, সেই সাথে আবার সাম্প্রতিক অফফর্ম। বিশ্বকাপের আগে সাকিবকে দ্বিতীয় স্থানে ঠেলে শীর্ষে উঠে গিয়েছিলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। যদিও হাসারাঙ্গাকে হটিয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছিলেন সাকিব। তবে এবার এক ধাপ নয়, সাকিব ছিটকে গেছেন ৪ ধাপ নিচে।


অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাকিবের বড় পতন ঘটলেও ব্যাটিং ও বোলিংয়ে বড় লাফ দিয়েছেন তাওহিদ হৃদয় ও মোস্তাফিজুর রহমান। তাওহিদ হৃদয় শ্রীলঙ্কার বিপক্ষে ২০ বলে ৪০ এবং প্রোটিয়াদের বিপক্ষে ৩৪ বলে ৩৭ রান করেন। দুই ম্যাচেই বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তার অবস্থান এখন ২৭-এ। ডানহাতি এ মিডল অর্ডার ব্যাটসম্যান এগিয়েছেন ৩২ ধাপ। বোলারদের র‍্যাঙ্কিংয়ে মোস্তাফিজ এগিয়েছেন ১০ ধাপ। জায়গা করে নিয়েছেন ২৩ নম্বরে।