Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › জাতীয় › রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে

রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:১১ এএম, ১২ নভেম্বর, ২০২৫ 171
রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে

দেশের অর্থনীতিতে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা জানাবে সিলেট জেলা প্রশাসন। এ উপলক্ষে যোগ্য প্রবাসীদের কাছ থেকে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসীদের অবদান অনন্য ও অনস্বীকার্য। সেই অবদানকে শ্রদ্ধা জানাতেই জেলা প্রশাসন সিলেট জেলার গর্বিত প্রবাসীদের সম্মাননা প্রদানের উদ্যোগ নিয়েছে।

সম্মাননার জন্য সফল প্রবাসী শ্রমিক, সফল প্রবাসী ব্যবসায়ী, প্রবাসী কমিউনিটি নেতা, নারী উদ্যোক্তা, সমাজসেবায় অবদানকারী প্রবাসী এবং দেশে পণ্য সংযোজনে ভূমিকা রাখা প্রবাসীরা আবেদন করতে পারবেন।


আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৫ ডিসেম্বর ২০২৫। আবেদন পাঠানো যাবে ই-মেইলে adeeducitzszlhet@mopa.gov.bd। এছাড়া আবেদনপত্র জেলা প্রশাসকের ওয়েবসাইট www.szlhet.gov.bd থেকে সংগ্রহ করা যাবে। আবেদনকারীরা সরাসরি প্রধান কর্মসংস্থান কর্মকর্তা, সিলেট কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন অথবা বাংলাদেশ থেকে WhatsApp এর মাধ্যমে আবেদন করতে পারবেন।


বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রবাসীরা দেশের উন্নয়নের এক অগ্রণী শক্তি। তাদের অবদানকে স্বীকৃতি দিতে সিলেট জেলা প্রশাসন নিয়মিতভাবে ‘প্রবাসী সম্মাননা’ প্রদান অব্যাহত রাখবে।


মঙ্গলবার প্রবাসী অধ্যুষিত উপজেলা ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনও এমন তথ্য ফেসবুকে পোস্ট করেছেন।


তিনি লিখেছেন- সিলেটের মাটির টানে, প্রবাসীদের সম্মানে প্রবাসী সম্মাননা ২০২৫ এক অনন্য আয়োজন।


বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে সিলেটে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে ‘প্রবাসী সম্মাননা ২০২৫’ প্রবাসীদের হাতে তুলে দেওয়া হবে।